
সংযুক্ত আরব আমিরাতে মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) থেকে শুরু হচ্ছে এশিয়া কাপ। আসর শুরুর আগে ক্রিকেটের জনপ্রিয় ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফো প্রকাশ করেছে এশিয়ার সর্বকালের সেরা টি-টোয়েন্টি একাদশ। সেখানে বাংলাদেশ থেকে একমাত্র ক্রিকেটার হিসেবে জায়গা করে নিয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।
বিশেষজ্ঞদের তৈরি এই দলে ভারত থেকে সর্বোচ্চ চারজন, শ্রীলঙ্কা থেকে তিনজন, পাকিস্তান থেকে দুইজন এবং আফগানিস্তান ও বাংলাদেশ থেকে একজন করে খেলোয়াড়কে রাখা হয়েছে।
এশিয়ার সর্বকালের সেরা টি-টোয়েন্টি একাদশ: সনাথ জয়সুরিয়া, মাহেলা জয়াবর্ধনে, বিরাট কোহলি, সুর্যকুমার যাদব, মহেন্দ্র সিং ধোনি (অধিনায়ক ও উইকেটরক্ষক), সাকিব আল হাসান, শহীদ আফ্রিদি, রশিদ খান, উমর গুল, জাসপ্রিত বুমরাহ ও লাসিথ মালিঙ্গা।
দ্বাদশ ব্যক্তি: সাঈদ আজমল।
এশিয়ার সেরা টি-টোয়েন্টি একাদশে জায়গা করে নিয়ে আবারও গৌরব অর্জন করলেন বাংলাদেশের সাকিব আল হাসান।
আরটিভি/এসকে




