
আর মাত্র তিনদিন পর মাঠে গড়াতে যাচ্ছে জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল) টি-টোয়েন্টির দ্বিতীয় আসর। ইতোমধ্যে দল ঘোষণা করতে শুরু করেছে দলগুলো। সেই তালিকায় এবার যুক্ত হয়েছে ঢাকা বিভাগ এবং ঢাকা মেট্রোর নাম।
এবারের আসরে ঢাকা বিভাগকে নেতৃত্ব দিবেন মাহিদুল ইসলাম অঙ্কন। তার দলে রয়েছেন জিসান আলম, আরিফুল ইসলাম, মাহফুজুর রহমান রাব্বি ও মোহাম্মদ রিপন মন্ডলরা। এ ছাড়া মোসাদ্দেক হোসেন সৈকত, শুভাগত হোম চৌধুরীর মতো অভিজ্ঞ ক্রিকেটাররাও দলটির জার্সি গায়ে জড়াবেন।
অন্যদিকে এবার অভিজ্ঞ ক্রিকেটারদের নিয়ে দল তৈরি করেছে ঢাকা মেট্রো। এবার ঢাকা মেট্রোর নামে অংশ নিলেও দলটি আগামী মৌসুম থেকে ময়মনসিংহ বিভাগ হিসেবে খেলবে। তাই এবার দলটিতে রাখা হয়েছে মাহমুদউল্লাহ রিয়াদকে এবং নেতৃত্ব দেবেন নাঈম শেখ।
ঢাকা বিভাগের স্কোয়াড: রনি তালুকদার, জিসান আলম, আব্দুল মজিদ, আরিফুল ইসলাম, মাহিদুল ইসলাম অঙ্কন (অধিনায়ক), মোসাদ্দেক হোসেন সৈকত, শুভাগত হোম চৌধুরী, তাইবুর রহমান, মাহফুজুর রহমান রাব্বি, রাইয়ান রাফসান রহমান, সুমন খান, রিপন মন্ডল, এনামুল হক, নাজমুল ইসলাম অপু, সালাউদ্দিন শাকিল।
স্ট্যান্ডবাই ক্রিকেটার : ফয়সাল আহমেদ রায়হান, আশিকুর রহমান শিবলি, মেহেদী হাসান সোহাগ, নিলয় মাহমুদ, তৌফিক আহমেদ ও সাইফ হাসান।
ঢাকা মেট্রোর স্কোয়াড: মোহাম্মদ নাঈম শেখ (অধিনায়ক), মাহফিজুল ইসলাম রবিন, আনিসুল ইসলাম ইমন, মার্শাল আইয়ুব, মাহমুদউল্লাহ রিয়াদ, শামসুর রহমান শুভ, গাজী তাহজিবুল ইসলাম, আমিনুল ইসলাম বিপ্লব, রাকিবুল হাসান, আরিফ আহমেদ, মাহমুদুল হাসান, আবু হায়দার রনি, মারুফ মৃধা ও শহিদুল ইসলাম।
স্ট্যান্ডবাই ক্রিকেটার : আরাফাত সানি, আল-আমিন জুনিয়র, আইচ মোল্লাহ, সালাউদ্দিন সৌরভ, নুহায়েল সানদিদ ও তাসকিন আহমেদ।
আরটিভি/এসআর




