
এশিয়া কাপের সুপার ফোরের দিকে এগোতে বাংলাদেশের সামনে আজ (১৬ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টায় আবুধাবির জায়েদ স্টেডিয়ামে আফগানিস্তানের বিপক্ষে কঠিন পরীক্ষা। হংকংয়ের বিরুদ্ধে জয়ের পরও দর্শকদের মন জয় করতে ব্যর্থ টাইগাররা, শ্রীলঙ্কার বিপক্ষে বড় ব্যবধানে হারের পর আস্থা হারিয়েছে।
ম্যাচ জিতলে সুপার ফোরের স্বপ্ন বাঁচবে, হারলে টুর্নামেন্ট থেকে ছিটকে পড়তে হবে। তাই আজকের ম্যাচে বাংলাদেশের একাদশের ওপর বাড়তি নজর।
নির্ধারিত একাদশে চার নম্বরে ফিরছেন সাইফ হাসান, যিনি তাওহীদ হ্রদয়ের জায়গায় খেলবেন। এছাড়া শেখ মেহেদীর জায়গায় দেখা যেতে পারে নাসুম আহমেদ। বিশ্রাম শেষে একাদশে ফেরার অপেক্ষায় তাসকিন আহমেদ, যার কারণে বাদ পড়তে পারেন শরিফুল ইসলাম।
বাংলাদেশের জন্য এটি এক গুরুত্বপূর্ণ ম্যাচ, যা পুরো টুর্নামেন্টের ভাগ্য নির্ধারণ করতে পারে।
বাংলাদেশের সম্ভাব্য একাদশ-
লিটন কুমার দাস (অধিনায়ক), তানজিদ হাসান, পারভেজ হোসেন, সাইফ হাসান, জাকের আলী, শামীম হোসেন, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, মুস্তাফিজুর রহমান, তানজিম হাসান ও তাসকিন আহমেদ।
আরটিভি/এসকে




