ম্যানসিটিকে রুখে দিলো আর্সেনাল

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫ , ০৯:০৮ এএম


ম্যানচেস্টার সিটি-আর্সেনাল
ছবি: সংগৃহীত

ইংলিশ প্রিমিয়ার লিগে উত্তেজনাপূর্ণ এক ম্যাচে শেষ মুহূর্তের গোলে ম্যানচেস্টার সিটিকে হার থেকে রক্ষা করলো আর্সেনাল। রবিবার (২১ সেপ্টেম্বর) রাতে এমিরেটস স্টেডিয়ামে ১-১ গোলে ড্র করেছে দুই দল।

ম্যাচের ৯ মিনিটেই এগিয়ে যায় সিটি। নরওয়েজিয়ান স্ট্রাইকার আর্লিং হালান্ড তিজানি রেইন্ডার্সের পাস থেকে দুর্দান্ত ফিনিশিংয়ে গোল করে দলকে এগিয়ে নেন। চলতি মৌসুমে এটি তার ৬ ম্যাচে ষষ্ঠ গোল।

গোল হজমের পর মরিয়া চেষ্টা চালালেও প্রথমার্ধে সমতায় ফিরতে ব্যর্থ হয় আর্সেনাল। বিরতির পর কোচ মিকেল আর্তেতা একাধিক পরিবর্তন আনলেও গোলের দেখা পাচ্ছিল না গানাররা।

অবশেষে যোগ করা সময়ের তৃতীয় মিনিটে ব্রাজিলিয়ান ফরোয়ার্ড গ্যাব্রিয়েল মার্তিনেল্লি আর্সেনালকে সমতায় ফেরান। এবেরেচি এজের পাস থেকে বক্সে ঢুকে সিটি গোলরক্ষক দোন্নারুম্মাকে পরাস্ত করে গোলটি করেন তিনি।

আরও পড়ুন

এই ড্রয়ের পর ৫ ম্যাচে ৩ জয়, ১ হার ও ১ ড্রয়ে ১০ পয়েন্ট নিয়ে প্রিমিয়ার লিগের দ্বিতীয় স্থানে আছে আর্সেনাল। অন্যদিকে ২ জয়, ২ হার ও ১ ড্রয়ে ৭ পয়েন্ট নিয়ে নবম স্থানে নেমে গেছে ম্যানসিটি। শীর্ষে থাকা লিভারপুলের চেয়ে তারা পিছিয়ে আছে ৮ পয়েন্টে।

আরটিভি/এসকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission