
মৌসুমের শুরুতেই লা লিগার বর্তমান চ্যাম্পিয়ন বার্সেলোনার জন্য বড় দুঃসংবাদ এসেছে। দলটির তরুণ মিডফিল্ডার পাবলো গাভি গুরুতর ইনজুরিতে পড়ে ন্যূনতম ৪-৫ মাসের জন্য মাঠের বাইরে চলে গেছেন।
ক্লাবের পক্ষ থেকে জানানো হয়েছে, হাঁটুর গুরুতর ইনজুরি কাটিয়ে উঠতে গাভিকে সার্জারির মধ্যে দিয়ে যেতে হবে। ইনজুরি পুনর্বাসন প্রক্রিয়া সম্পন্ন করতে দীর্ঘ সময় লাগতে পারে। এর আগে, একই ধরনের চোটে টানা ১১ মাস মাঠের বাইরে কাটাতে হয়েছিল এই স্প্যানিশ তারকাকে।
চলতি মৌসুমে এখন পর্যন্ত লা লিগায় দুটি ম্যাচ খেলেছেন গাভি। গত মৌসুমে এসিএল ইনজুরি থেকে ফিরে এসে বার্সেলোনাকে শিরোপা জেতাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি। তবে নতুন ইনজুরির কারণে মৌসুমের শেষদিকে ছাড়া তাকে আর পাওয়া যাচ্ছে না।
এ ইনজুরির কারণে জাতীয় দলের জার্সিতেও অক্টোবর মাসে জর্জিয়া ও বুলগেরিয়ার বিপক্ষে ম্যাচ মিস করবেন তিনি। বর্তমানে ১৩ পয়েন্ট নিয়ে লা লিগা টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছে বার্সেলোনা।
বার্সা ভক্তদের জন্য এটি নিঃসন্দেহে বড় আঘাত, কারণ মাঝ মাঠের অন্যতম ভরসা গাভিকে ছাড়া মৌসুমের বেশিরভাগ সময় লড়তে হবে কাতালান জায়ান্টদের।
আরটিভি/এসকে




