
ফুটবলের মর্যাদাপূর্ণ পুরস্কার ব্যালন ডি’অর এবারের আসরে জিতেছেন ফরাসি তারকা উসমান দেম্বেলে। তাঁর প্রধান প্রতিদ্বন্দ্বী ছিলেন বার্সেলোনার উঠতি তারকা লামিনে ইয়ামাল। চূড়ান্ত ভোটে দেম্বেলে পেয়েছেন ১,৩৮০ পয়েন্ট, যা ইয়ামালের ১,০৫৯ পয়েন্টের চেয়ে ৩২১ পয়েন্ট বেশি।
ফ্রান্স ফুটবল কর্তৃপক্ষের প্রকাশিত চূড়ান্ত ফলাফলে দেখা গেছে, ১০০ জন বিচারকের মধ্যে ৭৩ জন দেম্বেলেকে বিজয়ী হিসেবে বেছে নিয়েছেন, যেখানে ইয়ামাল সমর্থন পেয়েছেন মাত্র ১১ জনের। ব্যালন ডি’অর নির্বাচনের ইতিহাসে এত বড় ব্যবধানের জয় বিরল।
গতবারের বিজয়ী রদ্রি পেয়েছিলেন ১,১৭০ পয়েন্ট এবং দ্বিতীয় স্থানে থাকা ভিনিসিয়াস জুনিয়র পেয়েছিলেন ১,১২৯ পয়েন্ট। তুলনায় এবারের দেম্বেলের জয় আরও বৃহৎ এবং পিএসজি'র আধিপত্য শীর্ষ ৩০ খেলোয়াড়ের তালিকাতেও সুস্পষ্ট দেখা গেছে। প্রথম দশের মধ্যে চারজন খেলোয়াড়ই পিএসজি'র হয়ে স্থান করে নিয়েছেন।
ব্যালন ডি’অর ২০২৫- শীর্ষ ১০:
১. উসমান দেম্বেলে (ফ্রান্স, পিএসজি) - ১,৩৮০ পয়েন্ট
২. লামিনে ইয়ামাল (স্পেন, বার্সেলোনা)- ১,০৫৯ পয়েন্ট
৩. ভিতিনহা (পর্তুগাল, পিএসজি) - ৭০৩ পয়েন্ট
৪. মোহাম্মদ সালাহ (মিসর, লিভারপুল)- ৬৫৭ পয়েন্ট
৫. রাফিনহা (ব্রাজিল, বার্সেলোনা)- ৬২০ পয়েন্ট
৬. আশরাফ হাকিমি (মরক্কো, পিএসজি)- ৪৮৪ পয়েন্ট
৭. কিলিয়ান এমবাপ্পে (ফ্রান্স, রিয়াল মাদ্রিদ)- ৩৭৮ পয়েন্ট
৮. কোল পালমার (ইংল্যান্ড, চেলসি)- ২১১ পয়েন্ট
৯. জিয়ানলুইজি দোনারুম্মা (ইতালি, পিএসজি)- ১৭২ পয়েন্ট
১০. নুনো মেন্ডেস (পর্তুগাল, পিএসজি)- ১৭১ পয়েন্ট
আরটিভি/এসকে




