
আইএলতে টি-টোয়েন্টিতে দল পেলেন সাকিব-তাসকিনআগামী ডিসেম্বরে মাঠে গড়াবে আইএল টি-টোয়েন্টির চতুর্থ আসর। আর এই আসরে দেখা যাবে দুই বাংলাদেশি ক্রিকেটারকে। নিলাম থেকে সাকিবকে ভিত্তিমূল্যে দলে ভেড়াল এমআই এমিরেটস। আর তার দ্বিগুণ মূল্যে তাসকিনকে দলে ভেড়াল শারজাহ ওয়ারিয়র্স।
বুধবার (১ অক্টোবর) সংযুক্ত আরব আমিরাতে বসেছে নিলাম। এদিন নিলামের শুরুতে দুজনকে নিয়ে আগ্রহ দেখায়নি কোনো দল। তবে শেষদিকে এসে দল পেলেন দুজনই।
সাকিবকে তার ভিত্তিমূল্য ৪০ হাজার মার্কিন ডলারে দলে ভেড়াল এমআই এমিরেটস। আর তাসকিনকে দলে টানতে শারজাহ ওয়ারিয়র্সের খরচ ৮০ হাজার মার্কিন ডলার।
এ দুজনের বাইরে আইএল টি-টোয়েন্টির আসন্ন আসরে খেলবেন টাইগার পেসার মোস্তাফিজুর রহমানও। নিলামের আগেই তিনি দল পেয়েছিলেন। তাকে আগেই নিবন্ধন করে রেখেছে দুবাই ক্যাপিটালস।
উল্লেখ্য, নতুন মৌসুমে সংযুক্ত আরব আমিরাতের পরিবর্তে আইএল টি-টোয়েন্টি সৌদি আরবে অনুষ্ঠিত হবে।
আরটিভি/এসআর




