কবে কখন মাঠে নামছে ব্রাজিল-আর্জেন্টিনা

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

মঙ্গলবার, ০৭ অক্টোবর ২০২৫ , ১০:১৬ এএম


আর্জেন্টিনা ও ব্রাজিল
ছবি: সংগৃহীত

লাতিন আমেরিকার বিশ্বকাপ বাছাইপর্ব শেষ হয়েছে। এখন থেকে আগামী বছরের জুনে শুরু হতে যাওয়া ফুটবল মহাযজ্ঞ বিশ্বকাপের আগে শুরু হচ্ছে প্রস্তুতিপর্ব। এরই অংশ হিসেবে চলতি অক্টোবর মাসে দুটি করে প্রীতি ম্যাচ খেলবে দুই লাতিন পরাশক্তি আর্জেন্টিনা ও ব্রাজিল।

বিজ্ঞাপন

আর্জেন্টিনার প্রস্তুতি ম্যাচ:

গত ৫ সেপ্টেম্বর বিশ্বকাপ বাছাইয়ে ভেনেজুয়েলার বিপক্ষে ৩-০ গোলের জয় পেয়েছিল লিওনেল মেসির আর্জেন্টিনা। সেই ভেনেজুয়েলার বিরুদ্ধেই আবার মুখোমুখি হতে যাচ্ছে লিওনেল স্ক্যালোনির শিষ্যরা।

বিজ্ঞাপন

প্রথম ম্যাচ: ১১ অক্টোবর, ভেনেজুয়েলা বনাম আর্জেন্টিনা
স্থান: হার্ড রক স্টেডিয়াম, মায়ামি
সময়: বাংলাদেশ সময় ভোর ৬টা

তিন দিন পর দ্বিতীয় প্রীতি ম্যাচে মুখোমুখি হবে পুয়ের্তো রিকোর বিপক্ষে।

বিজ্ঞাপন

দ্বিতীয় ম্যাচ: ১৪ অক্টোবর, আর্জেন্টিনা বনাম পুয়ের্তো রিকো
স্থান: সোলজার ফিল্ড, শিকাগো
সময়: বাংলাদেশ সময় ভোর ৫টা

ব্রাজিলের প্রস্তুতি ম্যাচ: 

বিজ্ঞাপন

অন্যদিকে, পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল এশিয়া সফরে নামছে। চলতি আন্তর্জাতিক উইন্ডোতে তারা মুখোমুখি হবে দক্ষিণ কোরিয়া ও জাপানের বিপক্ষে।

প্রথম ম্যাচ: ১০ অক্টোবর, দক্ষিণ কোরিয়া বনাম ব্রাজিল
স্থান: সিউল
সময়: বাংলাদেশ সময় ভোর ৫টা

দ্বিতীয় ম্যাচ: ১৪ অক্টোবর, জাপান বনাম ব্রাজিল
স্থান: টোকিও ন্যাশনাল স্টেডিয়াম
সময়: বাংলাদেশ সময় ভোর সাড়ে ৪টা

এই দুই ম্যাচের জন্য গত ১ অক্টোবর ২৬ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছেন ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি। দলে ফিরেছেন রদ্রিগো ও ভিনিসিউস জুনিয়র, তবে চোটের কারণে বাইরে রয়েছেন নেইমার।

আরও পড়ুন

২০২২ কাতার বিশ্বকাপের আগে তিতের অধীনে ব্রাজিল একইভাবে এশিয়া সফরে গিয়েছিল। তখন দক্ষিণ কোরিয়াকে ৫-১ ও জাপানকে ১-০ গোলে হারিয়েছিল সেলেসাওরা।


আরটিভি/এসকে 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission