পরকীয়ার অভিযোগে মুখ খুললেন যুজবেন্দ্র চাহাল

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

বুধবার, ০৮ অক্টোবর ২০২৫ , ০৬:৩০ পিএম


যুজবেন্দ্র চাহাল
ছবি: সংগৃহীত

ভারতীয় ক্রিকেটার যুজবেন্দ্র চাহাল অবশেষে মুখ খুললেন প্রাক্তন স্ত্রী ধনশ্রী ভার্মার পরকীয়ার অভিযোগ নিয়ে। সম্প্রতি এক সাক্ষাৎকারে চাহাল এই অভিযোগগুলোকে পুরোপুরি ভিত্তিহীন ও ক্লান্তিকর” বলে উল্লেখ করেছেন।

সম্প্রতি রিয়েলিটি শো ‘রাইজ অ্যান্ড ফল’-এ ধনশ্রী দাবি করেন, বিয়ের মাত্র দুই মাসের মধ্যেই চাহাল প্রতারণা করেছিলেন। এই মন্তব্য ঘিরে সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়।

এর প্রতিক্রিয়ায় হিন্দুস্তান টাইমস-কে দেওয়া সাক্ষাৎকারে চাহাল বলেন,আমি একজন খেলোয়াড়, আমি প্রতারণা করি না। যদি কেউ দুই মাসের মধ্যেই প্রতারণা করত, তাহলে সম্পর্কটা চার বছর টিকত নাকি? আমার কাছে এই অধ্যায় শেষ। আমি আমার জীবনে এগিয়ে গেছি, অন্যদেরও তাই করা উচিত।

চাহাল আরও বলেন, আমাদের বিয়ে ছিল প্রায় চার-সাড়ে চার বছরের। যদি শুরুতেই প্রতারণা হতো, তাহলে সম্পর্ক চলত না। আমি অতীত ভুলে গেছি, কিন্তু কেউ কেউ এখনো সেখানে আটকে আছে। তারা যা খুশি করতে পারে, আমি এসব নিয়ে চিন্তিত নই।

চাহাল স্পষ্ট করে জানান, এটাই এই বিষয়ে তার শেষ মন্তব্য। তার ভাষায়, কেউ কিছু বললেই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে, কিন্তু সত্য একটাই যারা আমার কাছের মানুষ, তারা জানেন আসল ঘটনা। আমার জন্য এই অধ্যায় শেষ, আমি আর কখনো এ বিষয়ে কিছু বলতে চাই না।

বর্তমানে ৩৫ বছর বয়সী এই স্পিনার নিজের ক্যারিয়ার ও ব্যক্তিগত উন্নতিতেই মনোযোগ দিচ্ছেন। আমি এখন আমার জীবন আর খেলাতেই মনোযোগ দিতে চাই,বলেন চাহাল।

২০২০ সালের ডিসেম্বরে চাহাল ও ধনশ্রীর বিয়ে হয়। ২০২৪ সালের ফেব্রুয়ারিতে তারা বিবাহবিচ্ছেদের আবেদন করেন, যা ২০২৫ সালের শুরুর দিকে আদালতের মাধ্যমে চূড়ান্ত হয়।

আরটিভি/এসকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission