৫ নতুন মুখ নিয়ে বাংলাদেশ সফরে আসছে আয়ারল্যান্ড

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

বুধবার, ০৮ অক্টোবর ২০২৫ , ০৮:১৪ পিএম


আয়ারল্যান্ড
ছবি: সংগৃহীত

আগামী মাসে বাংলাদেশে দুইটি টেস্ট ও তিনটি টি-টোয়েন্টি খেলতে আসছে আয়ারল্যান্ড ক্রিকেট দল। এক মাস আগে নিজেদের সফরের জন্য ১৫ সদস্যের টেস্ট স্কোয়াড ঘোষণা করেছে ক্রিকেট আয়ারল্যান্ড।

বিজ্ঞাপন

আয়ারল্যান্ডের টেস্ট দলে রয়েছে পাঁচজন নতুন মুখ। ওপেনার কেড কারমাইকেল ও স্টিফেন ডোহেনি, অলরাউন্ডার জর্ডান নিল এবং বাঁহাতি পেসার লিয়াম ম্যাককার্থি প্রথমবারের মতো টেস্ট দলে ডাক পেয়েছেন। এছাড়া লেগস্পিনার গ্যাভিন হোয়ি আগেও টেস্ট স্কোয়াডে থাকলেও টেস্ট অভিষেক হয়নি, এবার তিনি দলে আছেন।

অন্যদিকে, ইনজুরি কাটিয়ে আয়ারল্যান্ডের অভিজ্ঞ ব্যাটসম্যান মার্ক অ্যাডায়ার ও জশ লিটল আবারো টি-টোয়েন্টি দলে ফিরেছেন। ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের পর আয়ারল্যান্ডের টি-টোয়েন্টি দলে তিন পরিবর্তন আনা হয়েছে। অ্যাডায়ার ও লিটল ছাড়াও দলে ডাক পেয়েছেন ব্যাটার টিম টেক্টর। নিল ও গ্রাহাম হিউম বাদ পড়েছেন।

বিজ্ঞাপন

বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্ট শুরু হবে ১১ নভেম্বর, দ্বিতীয় টেস্ট হবে ১৯ নভেম্বর। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু হবে ২৭ নভেম্বর, এবং বাকি দুই ম্যাচ অনুষ্ঠিত হবে ২৯ নভেম্বর ও ২ ডিসেম্বর। 

আয়ারল্যান্ডের টেস্ট দল 
অ্যান্ডি বালবার্নি (অধিনায়ক), কার্টিস ক্যাম্ফার, কেড কারমাইকেল, স্টিফেন ডোহেনি, গ্যাভিন হোয়ি, গ্রাহাম হিউম, ম্যাথু হামফ্রিস, অ্যান্ডি ম্যাকব্রিন, ব্যারি ম্যাককার্থি, লিয়াম ম্যাককার্থি, পল স্টার্লিং, জর্ডান নিল, হ্যারি টেক্টর, লরকান টাকার, ক্রেইগ ইয়াং।

বিজ্ঞাপন

আরও পড়ুন

আয়ারল্যান্ডের টি-টোয়েন্টি দল 
পল স্টার্লিং (অধিনায়ক), মার্ক অ্যাডায়ার, রস অ্যাডায়ার, বেন ক্যালিটজ, কার্টিস ক্যাম্ফার, গ্যারেথ ডিলানি, জর্জ ডকরেল, ম্যাথু হামফ্রিস, জশ লিটল, ব্যারি ম্যাককার্থি, হ্যারি টেক্টর, টিম টেক্টর, লরকান টাকার, বেন হোয়াইট, ক্রেইগ ইয়াং।

আরটিভি/এসকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission