
এশিয়ান কাপ বাছাইয়ের উত্তেজনাপূর্ণ ম্যাচে হংকংয়ের সঙ্গে প্রথমার্ধে ১-১ সমতায় শেষ করেছে বাংলাদেশ। ম্যাচের শুরুতেই চমক দেখান লেস্টার সিটিতে খেলানো মিডফিল্ডার হামজা দেওয়ান চৌধুরী।
ম্যাচের ১৩ মিনিটে হামজা বক্সের বাইরে থেকে নেওয়া ফ্রি-কিক বুলেট গতির শট হংকংয়ের ডিফেন্ডারের মাথা ছুঁয়ে জালে জড়াতে সফল হন, যা বাংলাদেশের জন্য প্রথমার্ধে লিড নিশ্চিত করে। তবে প্রথমার্ধের যোগ করা সময়ে হংকং কর্নার কিক থেকে সমতা ফেরায়।
বাংলাদেশের খেলোয়াড়রা বল ক্লিয়ার করার সুযোগ নষ্ট করায় হংকং গোল করতে সক্ষম হয়। এতে প্রথমার্ধের স্কোরলাইন দাঁড়ায় ১-১।
আরটিভি/এসকে




