১১ বছর পর বিগ ব্যাশে ফিরছেন মিচেল স্টার্ক

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

শুক্রবার, ১০ অক্টোবর ২০২৫ , ১২:৫০ পিএম


মিচেল স্টার্ক
ছবি: সংগৃহীত

১১ বছর পর আবারও অস্ট্রেলিয়ার ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি লিগ বিগ ব্যাশে ফিরছেন দেশের তারকা বাঁহাতি পেসার মিচেল স্টার্ক। ২০১৪ সালে সর্বশেষ সিডনি সিক্সার্সের হয়ে খেলেছিলেন তিনি। দীর্ঘদিন জাতীয় দলের ব্যস্ত সূচির কারণে লিগে অংশ নেওয়া হয়নি স্টার্কের। তবে এবার আবারও সেই সিক্সার্সের হয়েই মাঠে নামছেন ৩৫ বছর বয়সি এই গতি তারকা।

বিজ্ঞাপন

অ্যাশেজ সিরিজ শেষ হওয়ার পর স্টার্ক যোগ দেবেন সিডনি সিক্সার্সে। ধারণা করা হচ্ছে, ৮ জানুয়ারির পর দলে যুক্ত হবেন তিনি। গত দুই মৌসুমের মতো এবারও স্টার্ককে সাপ্লিমেন্টারি খেলোয়াড় হিসেবে স্কোয়াডে রেখেছে সিক্সার্স। তবে এবার পরিস্থিতি কিছুটা ভিন্ন সম্প্রতি আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসর নেওয়ায় বিগ ব্যাশে খেলার জন্য সময় বের করতে পারছেন তিনি।

ফ্র্যাঞ্চাইজিটিতে ফেরার উচ্ছ্বাস প্রকাশ করে স্টার্ক বলেন, বিগ ব্যাশে সিক্সার্সের নতুন ম্যাজেন্টা জার্সি গায়ে তোলার অপেক্ষায় আছি। গত এক দশক ধরে ক্লাবটির সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ রেখেছি। সবকিছু ঠিক থাকলে এই গ্রীষ্মেই মাঠে নামছি। সিক্সার্স আমার হৃদয়ের খুব কাছের দল। বিগ ব্যাশ ও চ্যাম্পিয়নস লিগ জয়ের স্মৃতিগুলো এখনো তাজা। এবারও লক্ষ্য একটাই আমাদের সমর্থকদের জন্য ট্রফি জেতা। 

বিজ্ঞাপন

আরও পড়ুন

সর্বশেষ ২০১৪ মৌসুমে সিক্সার্সের হয়ে ১০ ম্যাচ খেলে ২০ উইকেট নিয়েছিলেন স্টার্ক। আসন্ন বিগ ব্যাশ মৌসুম শুরু হবে আগামী ১৪ ডিসেম্বর এবং চলবে ২০২৬ সালের ২৫ জানুয়ারি পর্যন্ত।

আরটিভি/এসকে/এস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission