পাকিস্তানের কিংবদন্তি ক্রিকেটার ওয়াজির মোহাম্মদের মৃত্যু

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫ , ০৮:৩৮ এএম


ওয়াজির মোহাম্মদ
ছবি: সংগৃহীত

পাকিস্তান ক্রিকেট ইতিহাসের শুরুর দিকের অন্যতম তারকা ওয়াজির মোহাম্মদ আর নেই। না ফেরার দেশে পাড়ি জমালেন বিখ্যাত ‘মোহাম্মদ ব্রাদার্স’-এর জ্যেষ্ঠ সদস্য এই কিংবদন্তি ক্রিকেটার। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৫ বছর।

বিজ্ঞাপন

দীর্ঘদিন ধরে যুক্তরাজ্যের বার্মিংহ্যাম শহরে বসবাসরত ওয়াজির মোহাম্মদ সোমবার (১৩ অক্টোবর) শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার মৃত্যুর খবরটি নিশ্চিত করেছে পাকিস্তানের সংবাদমাধ্যম সামা টিভি। 

ওয়াজির মোহাম্মদ ছিলেন পাকিস্তান ক্রিকেটের স্বর্ণযুগের সূচনালগ্নের গুরুত্বপূর্ণ সদস্য। তিনি ১৯৫০ ও ৬০ দশকে পাকিস্তানের জার্সিতে ২০টি টেস্ট ম্যাচ খেলেছেন, যেখানে রান করেছেন ৮০১। তার নেতৃত্ব ও অভিজ্ঞতা পাকিস্তান ক্রিকেটের প্রাথমিক উত্থানে বিশেষ ভূমিকা রাখে।

বিজ্ঞাপন

ক্রিকেট বিশ্বে বিখ্যাত মোহাম্মদ পরিবারের অংশ ছিলেন তিনি। তার ছোট ভাই হানিফ মোহাম্মদ বিশ্ব ক্রিকেটে অমর হয়ে আছেন ৪৯৯ রানের ঐতিহাসিক ইনিংসের জন্য।

ওয়াজির মোহাম্মদের মৃত্যুতে শোক প্রকাশ করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। পিসিবি প্রেসিডেন্ট মহসিন নকভি এক শোকবার্তায় বলেন, পাকিস্তান ক্রিকেটে ওয়াজির মোহাম্মদের অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে। আমরা গভীর শ্রদ্ধার সঙ্গে তাকে স্মরণ করি।

বিজ্ঞাপন

আরও পড়ুন

পাকিস্তান ক্রিকেটের ইতিহাসে ওয়াজির মোহাম্মদের নাম থাকবে সম্মান ও শ্রদ্ধার স্থানে এক পথিকৃৎ, যিনি নিজের কৃতিত্বে অমর হয়ে আছেন ক্রিকেটভক্তদের হৃদয়ে।

সূত্র: সামা টিভি

আরটিভি/এসকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission