হংকংয়ের বিপক্ষে সন্ধ্যায় মাঠে নামছে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫ , ০১:১৭ পিএম


বাংলাদেশ জাতীয় ফুটবল দল
ছবি: সংগৃহীত

এশিয়ান কাপ রেসে পয়েন্ট তালিকায় কিছুটা পিছিয়ে পড়লেও বাংলাদেশের কাছে এখনও জয়ের আশা টিকে আছে। তাই হংকংয়ের বিপক্ষে আজ সন্ধ্যা ৬টায় কাই তাক স্টেডিয়ামে মাঠে নামার আগে লক্ষ্য একটাই পূর্ণ পয়েন্ট অর্জন।

বিজ্ঞাপন

বাংলাদেশ অধিনায়ক জামাল ভূঁয়া জানিয়েছেন, আমরা খেলতে চাই। গত ম্যাচে আমাদের শেষটা ভালো হয়নি, তবে আমরা সঠিক পথে আছি। জয়ের জন্য আক্রমণে পুরো শক্তি দেব। পূর্ণ পয়েন্টই এখন একমাত্র লক্ষ্য।

হেড কোচ হাভিয়ের কাবরেরা ঘুরে ফিরেই গোলরক্ষক মিতুল মারমার পারফরম্যান্স নিয়ে প্রশ্ন উঠলেও উচ্ছ্বাসজনকভাবে বলেছেন, আমার কাছে মিতুলের পারফরম্যান্স টপ লেভেলের। সে ধারাবাহিকতা ধরে রেখেছে। আমি কারো অভাব বোধ করছি না।

বিজ্ঞাপন

প্রথম দু’দিনের অনুশীলনের নানা ঝামেলা কাটিয়ে বাংলাদেশ দল আজ প্রথমবার মাঠে অনুশীলন শেষে ম্যাচ ভেন্যুতে উপস্থিত হয়েছে। দলের আক্রমণাত্মক খেলা হংকংকে অবাক করেছে।

হংকংয়ের হেড কোচ অ্যাশলে ওয়েস্টউড বলেন, এই গ্রুপের সব দলই শক্তিশালী। হামজার অন্তর্ভুক্তি বাংলাদেশকে আরও শক্তিশালী করেছে। জেতার জন্য আমাদের সেরাটা দিতে হবে।

বিজ্ঞাপন

হংকংয়ের ফুটবলার ম্যাথু ওর যোগ করেছেন, দক্ষিণ এশিয়ার কোনো দল এতো আগ্রাসী ফুটবল খেলবে, তা আমরা আশা করিনি। র‌্যাঙ্কিংয়ে তারা আমাদের পিছিয়ে থাকা সত্ত্বেও খেলার মান অসাধারণ।

প্রথম ম্যাচে হ্যাটট্রিক করা রাফায়েল মার্কিস এবার ঘরের মাঠে প্রথম একাদশে নামবে। তবে ইনজুরির কারণে অভিজ্ঞ গোলরক্ষক ইয়াপ হুঙ্গ ফাই খেলছেন না।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বাংলাদেশ ও হংকংয়ের এই ‘ডু অর ডাই’ ম্যাচে দর্শকরা দেখতে পাবেন এক দাপুটে লড়াই, যেখানে প্রতিটি পয়েন্টই দারুণ গুরুত্বপূর্ণ।

আরটিভি/এসকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission