আফগানিস্তানের বিপক্ষে সদ্য শেষ হওয়া ওয়ানডে সিরিজে ৩-০ ব্যবধানে হেরেছে বাংলাদেশ। তবে দলের ব্যর্থতার মাঝেও ব্যক্তিগত পারফরম্যান্সে সুখবর পেয়েছেন তরুণ দুই বোলার তানভির ইসলাম ও তানজিম হাসান সাকিব।
আইসিসির সর্বশেষ ওয়ানডে বোলারদের র্যাংকিংয়ে ২৪ ধাপ এগিয়ে ৪২৫ রেটিং পয়েন্ট নিয়ে ৬৭তম স্থানে উঠে এসেছেন সাকিব। একইভাবে ২৭ ধাপ এগিয়ে ৩৬৩ রেটিং পয়েন্ট নিয়ে ৯৭তম স্থানে রয়েছেন বাঁহাতি স্পিনার তানভির ইসলাম।
এ ছাড়া ৪ ধাপ উন্নতি করে মেহেদি হাসান মিরাজ এখন অবস্থান করছেন ২৪তম স্থানে।
তবে অবনতি হয়েছে দুই অভিজ্ঞ পেসার তাসকিন আহমেদ ও মোস্তাফিজুর রহমানের। ১১ ধাপ পিছিয়ে তাসকিন এখন ৩৪ নম্বরে, সমান ধাপ পিছিয়ে মোস্তাফিজ নেমেছেন ৫৬তম স্থানে।
অন্যদিকে ব্যাটসম্যানদের মধ্যে বাংলাদেশের সেরা অবস্থানে রয়েছেন তাওহিদ হৃদয়। ওয়ানডে ব্যাটসম্যানদের তালিকায় তিনি ৭ ধাপ এগিয়ে এখন ৪২তম স্থানে।
সংক্ষেপে:
তানভির ইসলাম: +২৭ ধাপ, ৯৭তম
তানজিম সাকিব: +২৪ ধাপ, ৬৭তম
মিরাজ: +৪ ধাপ, ২৪তম
তাসকিন ও মোস্তাফিজ: -১১ ধাপ
তাওহিদ হৃদয়: +৭ ধাপ, ৪২তম।
আরটিভি/এসকে




