
গত কয়েকটা সিরিজে নিজেদের সেরাটা দিতে ব্যর্থ হয়েছিলেন উইকেটরক্ষক ব্যাটার জাকের আলী। বাজে পারফরম্যান্সের কারণে ব্যাপক সমালোচনার শিকার হচ্ছেন তিনি। অনেকেই তার সমালোচনা করতে গিয়ে বর্ণবাদমূলক বাণীও ব্যবহার করেছেন। আর শিষ্যর প্রতি এমন আচরণে ক্ষুব্ধ টাইগার কোচ ফিল সিমন্স।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঠে নামার আগে শুক্রবার (১৭ অক্টোবর) সংবাদ সম্মেলনে কথা বলেন তিনি। এ সময় বিমানবন্দরে ক্রিকেটারদের হেনস্তা হওয়া নিয়ে প্রশ্ন তোলেন সাংবাদিকরা।
জবাবে সিমন্স বলেন, আমি খুশি যে আপনি প্রসঙ্গটি তুলেছেন। প্রথমত বলতে চাই, সামাজিক মাধ্যমে কী হচ্ছে, এসব নিয়ে ক্রিকেটারদের কিছু করার আছে বলে আমি একদমই মনে করি না।
‘ব্যক্তি হিসেবে সবারই অধিকার আছে সামাজিকমাধ্যমে যা ইচ্ছা বলার। আন্তর্জাতিক ক্রিকেটার ও জাতীয় ক্রিকেটার হিসেবে তাদের অবশ্যই এসবের জবাব দেওয়া উচিত নয়। তবে একটি কথা বলতে চাই, ক্রিকেটারদের প্রতি কোনও ধরনের বর্ণবিদ্বেষী সুর কোনোভাবেই থাকা ভালো কিছু নয়।
তিনি বলেন, আপনি যেখান থেকেই আসেন না কেন, আই ডোন্ট কেয়ার। কিন্তু জাকের আলির প্রতি যা হয়েছে, সেসবে আমি ক্ষুব্ধ। ভালো কিছু নয় এসব। তবে আপনাকে বলতে পারি, আমি চাই না আমার ক্রিকেটাররা সামাজিক মাধ্যমে কোনো ধরনের জবাব দেবে।
সম্প্রতি গ্যালারিতে প্রায়ই জাকের আলি অনিকের উদ্দেশে ছোড়া হয় বর্ণবাদী মন্তব্য। এই বিষয়ে সতর্ক করেন বাংলাদেশ কোচ। তার ভাষ্য, একটি কথা বলতে চাই, ক্রিকেটারদের প্রতি কোনো ধরনের বর্ণবিদ্বেষী সুর কোনোভাবেই থাকা ভালো কিছু নয়। আপনি যেখান থেকেই আসেন না কেন, আই ডোন্ট কেয়ার। কিন্তু বর্ণবাদের যে অংশটুকু আছে।
তিনি আরও বলেন, জাকের আলির প্রতি যা হয়েছে, সেসবে আমি ক্ষুব্ধ। ভালো কিছু নয় এসব। তবে আপনাকে বলতে পারি, আমি চাই না আমার ক্রিকেটাররা সামাজিক মাধ্যমে কোনও ধরনের জবাব দেবে।
আরটিভি/এসআর




