
সদ্য শেষ হওয়া এশিয়া কাপের পর থেকে দুর্দান্ত ছন্দে রয়েছেন সাইফ হাসান। আফগানিস্তান সিরিজেও ব্যাট হাতে আলো ছড়িয়েছেন তিনি। যার পুরস্কার স্বরূপ আবুধাবি টি-টেন লিগে দল পেয়েছেন এই ডান হাতি ব্যাটার।
ড্রাফট থেকে সাইফকে দলে ভিড়িয়েছেন অ্যাসপিন স্ট্যালিয়নস। আর পেসার নাহিদ রানাকে দলে নিয়েছে ভিস্তা রাইডার্স।
ড্রাফট শুরুর কয়েক দিন আগেই অবশ্য সরাসরি রয়্যাল চ্যাম্পসে চুক্তিবদ্ধ হন বাংলাদেশের তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান।
আগামী ১৮ নভেম্বর শুরু হতে যাওয়া আবুধাবি টি-টেন লিগের নবম আসরে যুক্ত হচ্ছে পাঁচটি নতুন ফ্র্যাঞ্চাইজি। দলগুলো হচ্ছে- ভিস্তা রাইডার্স, অ্যাসপিন স্ট্যালিয়নস, রয়্যাল চ্যাম্পস, আজমান টাইটানস ও কোয়েটা ক্যাভালরি।
তারা যোগ দেবে গত মৌসুমের তিন দল- ডেকান গ্ল্যাডিয়েটর্স, দিল্লি বুলস ও নর্দার্ন ওয়ারিয়র্সের সঙ্গে।
আরটিভি/এসআর




