
সম্প্রতি পাকতিকার উরগুন অঞ্চলে পাকিস্তানি হামলায় তিন আফগান ক্রিকেটারসহ ৫ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। এতে পাকিস্তানের ক্রিদেশীয় সিরিজ থেকে নিজেদের নাম প্রত্যাহার করে আফগানিস্তান। ফলে সিরিজটি মাঠে গড়ানো নিয়ে শঙ্কা তৈরি হয়েছিল। কিন্তু শেষ মুহূর্তে আফগানিস্তানের বদলে জিম্বাবুয়েকে বেছে নিয়ে পিসিবি।
শনিবার (১৯ অক্টোবর) এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছেন পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
আগামী ১৭ থেকে ২৯ নভেম্বর পর্যন্ত পাকিস্তানের রাওয়ালপিন্ডি ও লাহোরে এই সিরিজ অনুষ্ঠিত হওয়ার কথা আগেই জানিয়েছিল পিসিবি। সেই সূচি অপরিবর্তিত রেখেই নতুন করে জিম্বাবুয়েকে যুক্ত করার কথা জানিয়েছে মহসিন নাকভির বোর্ড।
আগামী ফেব্রুয়ারিতে ভারত ও শ্রীলঙ্কার মাটিতে আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতির লক্ষ্যে এই সিরিজের উদ্যোগ নেওয়া হয়।

সূচি অনুযায়ী, ১৭ নভেম্বর রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে স্বাগতিক পাকিস্তান ও জিম্বাবুয়ের ম্যাচ দিয়ে ত্রিদেশীয় সিরিজ শুরু হবে। একই মাঠে ১৯ নভেম্বর লড়বে শ্রীলঙ্কা-জিম্বাবুয়ে।
২২ নভেম্বর লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে পাকিস্তান-শ্রীলঙ্কা মুখোমুখি হবে। সবমিলিয়ে প্রতিটি দল দু’বার করে মুখোমুখি হওয়ার পর শীর্ষ দুই দল ফাইনাল খেলবে ২৯ নভেম্বর, লাহোরে।
আরটিভি/এসআর




