
আগামী মাসে ডেভিস কাপে হ্যাটট্রিক শিরোপার লক্ষ্যে মাঠে নামবে ইতালি। কিন্তু এই টুর্নামেন্টে বিশ্বের দুই নম্বর র্যাঙ্কধারী সিনারকে পাচ্ছে না ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা।
আগামী ১৮-২৩ নভেম্বর বোলোগনিয়া শহরে অনুষ্ঠিত হবে ডেভিস কাপ। এর আগে তুরিনে ৯-১৬ নভেম্বর এটিপি ওয়ার্ল্ড ট্যুরে অংশ নেবেন সিনার।
গতকাল ইতালির স্কাই স্পোর্টসকে দেওয়া সাক্ষাৎকারে ২৪ বছর বয়সী সিনার তারকা বলেছেন, এটি সহজ সিদ্ধান্ত ছিল না, কিন্তু তুরিনের পর লক্ষ্য হলো অস্ট্রেলিয়ায় ভালো শুরু করা। ওই সময়ে এক সপ্তাহের প্রস্তুতি অনেক পার্থক্য গড়ে দিতে পারে।
২০২৬ সালের জানুয়ারিতে হবে মৌসুমের প্রথম গ্র্যান্ড স্ল্যাম অস্ট্রেলিয়ান ওপেন। চলতি বছর সবগুলো গ্র্যান্ড স্ল্যামের ফাইনালে পৌঁছান সিনার। জিতেছেন অস্ট্রেলিয়ান ওপেন ও উইম্বলডন শিরোপা।
জানা গেছে ডেভিস কাপে ইতালির হয়ে অংশ নেবেন লোরেঞ্জো মুসেত্তি ও ফ্লাভিও কোবোল্লি। মুসেত্তি বিশ্বের অষ্টম বাছাই, কোবোল্লির র্যাঙ্কিংয়ে অবস্থান ২২তম।
আরটিভি/এসআর




