
গত বছর বায়ার্ন মিউনিখের দায়িত্ব নেন ভিনসেন্ট কোম্পানি। তখন তার সঙ্গে ক্লাবটি চুক্তি করেছিল ২ বছরের, অর্থাৎ ২০২৭ সাল পর্যন্ত চুক্তিতে বাভারিয়ানদের দায়িত্ব নেন কোম্পানি। তার কোচিংয়ে প্রথম মৌসুমেই দুর্দান্ত পারফরম্যান্স করে ক্লাবটি। তাই চুক্তি শেষ হওয়ার আগেই কোম্পানির সঙ্গে চুক্তি নবায়ন করেছে বায়ার্ন মিউনিখ।
মঙ্গলবার (২১ অক্টোবর) এক বিবৃতিতে খবরটি নিশ্চিত করেছে বুন্দেসলিগার এই ক্লাবটি। ২০২৯ সাল পর্যন্ত আলিয়াঞ্জ অ্যারেনায় থাকবেন ৩৯ বছর বয়সী এই বেলজিয়ান কোচ।
চলতি মৌসুমেও দুর্দান্ত ফর্মে আছে তারা। লিগে টানা ৭ ম্যাচ জিতে ২১ পয়েন্ট নিয়ে আছে শীর্ষে।
চলতি মৌসুমে এখন পর্যন্ত কোনো ম্যাচ হারেনি বায়ার্ন মিউনিখ। সব প্রতিযোগিতা মিলিয়ে টানা ১১ ম্যাচে জিতেছে তারা। চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে ঘরের মাঠে বুধবার (২২ অক্টোবর) বেলজিয়ামের ক্লাব ব্রুজের বিপক্ষে খেলবে বাভারিয়ানরা।
আরটিভি/এসআর




