৩৮ বছর বয়সে অভিষেক, ভাঙলেন ৯২ বছর আগের রেকর্ড

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

বুধবার, ২২ অক্টোবর ২০২৫ , ০৩:২৬ পিএম


আসিফ আফ্রিদি
ছবি: সংগৃহীত

পাকিস্তানের ক্রিকেট ইতিহাসে এক অনন্য অধ্যায় রচনা করেছেন বাঁ-হাতি স্পিনার আসিফ আফ্রিদি। ৩৮ বছর বয়সে আন্তর্জাতিক টেস্ট অভিষেক করেই বিশ্বরেকর্ড গড়েছেন তিনি। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে রাওয়ালপিন্ডি টেস্টে অভিষেক ম্যাচেই ৫ উইকেট শিকার করে ভেঙে দিয়েছেন ৯২ বছর আগের রেকর্ড।

বিজ্ঞাপন

অভিষেকের সময় আসিফের বয়স ছিল ৩৮ বছর ২৯৯ দিন। পাকিস্তানের হয়ে সবচেয়ে বেশি বয়সে অভিষেক হলেও তিনি দ্বিতীয় প্রবীণতম ক্রিকেটার। তবে নিজের প্রথম টেস্টেই ফাইফার তুলে নিয়ে ইতিহাসে নাম লিখিয়েছেন।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দ্বিতীয় টেস্টে প্রথম ইনিংসে পাকিস্তান সংগ্রহ করে ৩৩৩ রান। জবাবে দক্ষিণ আফ্রিকা তৃতীয় দিনের মধ্যাহ্ন বিরতির আগ পর্যন্ত ৮ উইকেটে তোলে ২৮৫ রান। এই ইনিংসে ৩০ ওভারে ৬১ রান দিয়ে আসিফ আফ্রিদি একাই নেন ৫ উইকেট।

বিজ্ঞাপন

প্রথমে তিনি ফিরিয়ে দেন ত্রিস্তান স্টাবস (৭৬) ও টনি ডি জর্জি (৫৫)-কে। এরপর একে একে ডেওয়াল্ড ব্রেভিস, কাইল ভেরাইনে ও সিমন হারমারের উইকেট তুলে নেন এই অভিজ্ঞ বোলার।

এর মাধ্যমে তিনি ভেঙে দিয়েছেন ইংল্যান্ডের চার্লস ম্যারিওটের ৯২ বছরের পুরোনো রেকর্ড। ১৯৩৩ সালে ৩৭ বছর ৩৩২ দিন বয়সে ওভালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে অভিষেক টেস্টে ৫ উইকেট নিয়েছিলেন ‘ফাদার ম্যারিওট’।

বিজ্ঞাপন

এর আগে পাকিস্তানের হয়ে অভিষেক টেস্টে সবচেয়ে বেশি বয়সে ফাইফার নিয়েছিলেন নোমান আলি। ২০২১ সালে করাচিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৩৪ বছর ১১১ দিনে ৫ উইকেট নিয়েছিলেন তিনি।

আরও পড়ুন

আসিফ আফ্রিদির এই অর্জনে উচ্ছ্বসিত পাকিস্তান ক্রিকেটপ্রেমীরা। ক্যারিয়ারের এত দেরিতে অভিষেক হলেও এমন রেকর্ড গড়ে তিনি প্রমাণ করেছেন ইচ্ছা আর পরিশ্রম থাকলে বয়স কখনো বাধা নয়। 

সর্বোচ্চ বয়সী হিসেবে অভিষেক টেস্টে ৫ উইকেট

৩৪ বছর ২৯৯ দিন – আসিফ আফ্রিদি – ৪৬/৫* (এখনও চলমান) – ২০২৫/২৬
৩৭ বছর ৩৩২ দিন – চার্লস ম্যারিওট – ৩৭/৫ ও ৫৯/৬ (দুই ইনিংসে) – ১৯৩৩
৩৭ বছর ২৫৮ দিন – হাইন্স জনসন – ৪১/৫ ও ৫৫/৫ (দুই ইনিংসে) – ১৯৪৭/৪৮
৩৭ বছর ১৪৫ দিন – ডগলাস কার – ১৪৬/৫ – ১৯০৯
৩৪ বছর ২০৮ দিন – জর্জ সিম্পসন-হেওয়ার্ড – ৪৩/৬ – ১৯০৯/১০

আরটিভি/এসকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission