ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক, আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫ , ০১:০১ পিএম


বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ
ছবি: সংগৃহীত

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের নির্ধারণী ওয়ানডেতে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বৃহস্পতিবার (২৩ অক্টোবর) দুপুর দেড়টায় শুরু হবে ম্যাচটি। 

প্রথম ম্যাচে দাপুটে জয় দিয়ে সিরিজ শুরু করলেও দ্বিতীয় ওয়ানডেতে অবিশ্বাস্যভাবে ম্যাচ ‘টাই’ করে পরে সুপার ওভারে হেরে যায় বাংলাদেশ। ফলে ১-১ সমতায় দাঁড়ানো সিরিজের আজকের ম্যাচটাই হয়ে উঠেছে অলিখিত ফাইনাল। 

স্পিননির্ভর ঘরের মাঠের উইকেটে নিজেদের পছন্দের কন্ডিশন তৈরি করেও সিরিজ নিশ্চিত করতে পারেনি মিরাজের দল। সেই হতাশা কাটিয়ে আজ ঘরের মাঠে সিরিজ হার এড়াতে মরিয়া টাইগাররা।

এই ম্যাচে বাংলাদেশের একাদশে কোনো পরিবর্তন হয়নি। তবে দলের সবচেয়ে বড় চিন্তার জায়গা অধিনায়ক মেহেদী হাসান মিরাজের পারফরম্যান্স ও নেতৃত্ব। মাঠে ব্যাট-বলে অবদান না রাখার পাশাপাশি ড্রেসিংরুমে নিয়ন্ত্রণ হারানোর গুঞ্জনও শোনা যাচ্ছে।

সব চোখ এখন মিরাজের কাঁধে নিজে পারফর্ম করে দলকে জেতাতে পারেন কি না, সেটিই নির্ধারণ করবে সিরিজের ভাগ্য।

বাংলাদেশের একাদশ: সাইফ হাসান, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, মাহিদুল ইসলাম অঙ্কন, মেহেদী হাসান মিরাজ, নুরুল হাসান, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, তানভীর ইসলাম ও মুস্তাফিজুর রহমান।


আরটিভি/এসকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission