এক বর্ষপঞ্জিতে সর্বোচ্চ রানের বিশ্বরেকর্ড গড়লেন করণবীর সিং

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫ , ০৭:৪০ পিএম


করণবীর সিং
ছবি: সংগৃহীত

টি-টোয়েন্টি ক্রিকেটে এক বর্ষপঞ্জিতে সর্বাধিক রানের বিশ্বরেকর্ড গড়েছেন অস্ট্রিয়ার ব্যাটার করণবীর সিং। তিনি ভেঙেছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক মোহাম্মদ রিজওয়ান-এর রেকর্ড।

বিজ্ঞাপন

সদ্য সমাপ্ত রোমানিয়া সফরে চার ম্যাচের সিরিজে ব্যাট হাতে দুর্দান্ত ফর্মে ছিলেন ৩০ বছর বয়সী এই ব্যাটার। ওই সিরিজে তিনি ২৪৮ রান সংগ্রহ করেন এবং এর মাধ্যমে নতুন ইতিহাস রচনা করেন।

চলতি বছর এখন পর্যন্ত ৩২ ম্যাচের ৩২ ইনিংসে করণবীরের সংগ্রহ ১,৪৮৮ রান। এর মধ্যে রয়েছে ২টি সেঞ্চুরি ও ১৩টি হাফ-সেঞ্চুরি। এতদিন এই রেকর্ডটি ছিল রিজওয়ানের দখলে, যিনি ২০২১ সালে ২৯ ম্যাচের ২৬ ইনিংসে ১,৩২৬ রান করেছিলেন (১ সেঞ্চুরি, ১২টি হাফ-সেঞ্চুরি)।

বিজ্ঞাপন

শুধু রান নয়, করণবীর ভেঙেছেন রিজওয়ানের সর্বাধিক চারের রেকর্ডও। এ বছর এখন পর্যন্ত তিনি মেরেছেন ১২৭টি চার, যেখানে রিজওয়ান ২০২১ সালে মেরেছিলেন ১১৯টি চার।

ছক্কার ক্ষেত্রেও শীর্ষে রয়েছেন করণবীর সিং। চলতি বছর তিনি হাঁকিয়েছেন ১২২টি ছক্কা, যা এক বর্ষপঞ্জিতে সর্বোচ্চ। দ্বিতীয় স্থানে রয়েছেন ভারতের সূর্যকুমার যাদব, যিনি ২০২২ সালে মেরেছিলেন ৬৮টি ছক্কা।

বিজ্ঞাপন

আরও পড়ুন

অস্ট্রিয়ার এই ক্রিকেটারের রেকর্ড এখন আন্তর্জাতিক টি-টোয়েন্টি ইতিহাসে এক নতুন মানদণ্ড স্থাপন করেছে।

আরটিভি/এসকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission