
খুলনা স্টেডিয়ামে শনিবার (২৫ অক্টোবর) জাতীয় ক্রিকেট লিগের (২৭তম আসর) ম্যাচ চলাকালীন বরিশাল বিভাগের ব্যাটার ফজলে মাহমুদ রাব্বি হঠাৎ শারীরিক অসুস্থতায় লুটিয়ে পড়েন। ঘটনাটি ঘটে ম্যাচের ১৯তম ওভারের পর, যখন তিনি বাউন্ডারি লাইনে ফিল্ডিং করছিলেন।
প্রতিপক্ষ দলের ব্যাটার সৌম্য সরকারও দৌড়ে গিয়ে রাব্বির পাশে পৌঁছান। পরে তাকে স্ট্রেচারে শুইয়ে অ্যাম্বুলেন্সে তোলা হয়। তবে রাব্বি ভালো অনুভব করায় হাসপাতালের পরিবর্তে ড্রেসিং রুমে ফিরে যান।
ম্যাচ রেফারি আখেরুজ্জামান খান জানিয়েছেন, রাব্বি এখন কিছুটা ভালো আছেন। আমরা তাকে হাসপাতালে নেওয়ার প্রস্তাব দিয়েছিলাম। কিন্তু তিনি ভালো অনুভব করায় ড্রেসিং রুমে চলে যান। ঘটনা আমাদের সামনেই ঘটেছে। বাউন্ডারি লাইনে ফিল্ডিং করার সময় মাটিতে পড়ে যান। পরে আমরা দেখি পুরো শরীর অবশ হয়ে যাচ্ছে এবং চোখেও সমস্যা দেখা দিয়েছে। আমরা ভাবলাম স্ট্রোক করল কি না। আ্যম্বুলেন্স আসলে আমরা পরামর্শ দেয় হাসপাতালে যাওয়ার জন্য। এখন তিনি ভালো আছেন।
জাতীয় দলের জার্সিতে সাত বছর আগে দুটি ম্যাচ খেলা রাব্বি এই মুহূর্তে স্বাভাবিক অবস্থায় আছেন।
আরটিভি/এসকে




