
ক্রিকেটের ইতিহাসে নতুন এক মাইলফলক ছুঁয়েছেন ভারতের আধুনিক কিংবদন্তি বিরাট কোহলি। রোহিত শর্মার সঙ্গে দুর্দান্ত ইনিংস খেলে শুধু দলকে জিতিয়েই নয়, ব্যক্তিগতভাবেও দুটি বড় রেকর্ড নিজের করে নিয়েছেন তিনি।
সিডনি ক্রিকেট গ্রাউন্ডে অনুষ্ঠিত তৃতীয় ওয়ানডেতে কোহলির ব্যাট হাতে নামার অপেক্ষায় ছিলেন হাজারো দর্শক। টানা দুই ইনিংসে ‘ডাক’ মেরে সমালোচনায় থাকলেও, ভক্তদের ভালোবাসায় কোনো ঘাটতি ছিল না। ড্রেসিংরুম থেকে মাঠে নামার সময় শত শত ক্যামেরার ফ্ল্যাশে আলোয় ভেসে যাচ্ছিলেন এই ‘কিং’ ব্যাটার। হয়তো অস্ট্রেলিয়ার মাটিতে এটাই তার শেষ ওয়ানডে সিরিজ তাই দর্শকদের আবেগ ছিল তুঙ্গে।
প্রথম বলেই জশ হ্যাজলউডের ডেলিভারিতে সিঙ্গেল নিয়ে মুচকি হাসলেন কোহলি, যেন জানিয়ে দিলেন, “আজ আমি ফিরেছি।” এরপর রোহিত শর্মার সঙ্গে দ্বিতীয় উইকেটে গড়লেন ১৬৮ রানের অবিচ্ছেদ্য জুটি। রোহিত খেলেছেন ১২১ রানের দুর্দান্ত ইনিংস, আর কোহলি করেছেন ৭৪ রান। তাদের জুটিতেই ভারত ৯ উইকেটের বড় জয় পায় এবং সিরিজে সান্ত্বনাসূচক জয় নিয়ে মাঠ ছাড়ে।
এই ইনিংসেই কোহলি গড়েছেন দুটি অনন্য রেকর্ড।
তবে শীর্ষে রয়েছেন ভারতীয় কিংবদন্তি শচীন টেন্ডুলকার, যার মোট রান ১৮,৪২৬। কোহলির সামনে এখন সেই উচ্চতায় পৌঁছানোর চ্যালেঞ্জ। বয়স ৩৬ হলেও, ‘কিং কোহলি’র দৃঢ়তা ও ফিটনেস দেখে ভক্তরা বিশ্বাস করেন সাধ্য কিছুই নয় তার জন্য। শেষ ভঙ্গিতে কোহলির সেই মুচকি হাসিই যেন জানিয়ে দিল রান, রেকর্ড ও রাজত্বে এখনো রাজা কিং কোহলি।
আরটিভি/এসকে




