মোবাইলে যেভাবে দেখবেন বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ টি-টোয়েন্টি ম্যাচ

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

সোমবার, ২৭ অক্টোবর ২০২৫ , ১২:৪৯ পিএম


বাংলাদেশ
ছবি: সংগৃহীত

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজ ২-১ ব্যবধানে জয়ের পর বাংলাদেশ ক্রিকেট দল সোমবার (২৭ অক্টোবর) সন্ধ্যা ৬টায় চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে প্রথম টি-টোয়েন্টি ম্যাচে মাঠে নামছে। টাইগাররা টানা পঞ্চম টি-টোয়েন্টি সিরিজ জয়ের লক্ষ্য নিয়ে খেলবে। 

বিজ্ঞাপন

বাংলাদেশ বর্তমানে টি-টোয়েন্টি ফরম্যাটে দারুণ ছন্দে আছে। শ্রীলঙ্কা, পাকিস্তান, নেদারল্যান্ডস এবং সর্বশেষ আফগানিস্তানকেও সিরিজে হারিয়েছে লিটন দাসের নেতৃত্বাধীন দল। সদ্য শেষ হওয়া ওয়ানডে সিরিজে ওয়েস্ট ইন্ডিজকে হারানো বাংলাদেশের আত্মবিশ্বাস আরও বেড়েছে।

এর আগে ২০২৪ সালের ডিসেম্বরে ওয়েস্ট ইন্ডিজ সফরে বাংলাদেশ তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ৩-০ ব্যবধানে জিতেছিল। আগামী বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে আয়ারল্যান্ডের বিপক্ষেও ঘরের মাঠে সিরিজ খেলার সুযোগ থাকবে।

বিজ্ঞাপন

টি-টোয়েন্টিতে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যে এ পর্যন্ত ১৯টি ম্যাচ হয়েছে। বাংলাদেশ জিতেছে ৮টি, ওয়েস্ট ইন্ডিজ ৯টি, এবং ২টি পরিত্যক্ত হয়েছে। আজকের ম্যাচে জয়লাভ করলে বাংলাদেশ জয়-হারের সমান হবে।

আরও পড়ুন

ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে টি-স্পোর্টস এবং নাগরিক টিভি। এছাড়া সাবস্ক্রিপশন ভিত্তিক অনলাইন প্ল্যাটফর্ম ট্যাপম্যাডেও দেখা যাবে।

বিজ্ঞাপন

আরটিভি/এসকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission