তামিমদের কোচিং প্যানেলে যুক্ত হলেন পাকিস্তানের আরশাদ

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

সোমবার, ২৭ অক্টোবর ২০২৫ , ১২:২৪ পিএম


আরশাদ খান
ছবি: সংগৃহীত

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দলের স্পিন বিভাগের দায়িত্ব সামলাচ্ছেন পাকিস্তানের সাবেক স্পিনার আরশাদ খান। চলতি মাসে আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজকে সামনে রেখে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) রোববার (২৬ অক্টোবর) স্কোয়াড ঘোষণা করেছে।

বিজ্ঞাপন

যুব দলের নেতৃত্বে থাকবেন আজিজুল হাকিম তামিম, আর সহ-অধিনায়কের দায়িত্ব পালন করবেন জাওয়াদ আবরার। নতুন কোচ আরশাদের সঙ্গে স্কোয়াডের স্পিনার স্বাধীন ও রাতুলদের দক্ষতা আরও বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে।

বিসিবি জানিয়েছে, আরশাদের সঙ্গে চুক্তি ২০২৭ সালের সেপ্টেম্বর পর্যন্ত। চলতি বছরই তাকে হাই-পারফরম্যান্স ইউনিটের জন্য পাকিস্তান থেকে আনা হয়েছিল। এরপর বিসিবির অধীনে সব বিভাগে তিনি দায়িত্ব পালন করবেন।

বিজ্ঞাপন

সিরিজের প্রথম ম্যাচ ২৮ অক্টোবর অনুষ্ঠিত হবে, দ্বিতীয় ম্যাচ বগুড়ায় ৩১ অক্টোবর, এবং পরবর্তী তিনটি ম্যাচ রাজশাহীতে ৩, ৬ ও ৯ নভেম্বর অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের স্কোয়াড

বিজ্ঞাপন

আজিজুল হাকিম তামিম (অধিনায়ক), জাওয়াদ আবরার (সহ-অধিনায়ক), মোহাম্মদ সামিউন বসির রাতুল, দেবাশীষ সরকার দেবা, মোহাম্মদ রিজান হোসেন, মোহাম্মদ আল ফাহাদ, স্বাধীন ইসলাম, মোহাম্মদ আব্দুল্লাহ, মোহাম্মদ ফরিদ হাসান ফয়সাল, কালাম সিদ্দিকি অলিন, মোহাম্মদ রিফাত বেগ, সাদ ইসলাম রাজিন, মোহাম্মদ সবুজ, মোহাম্মদ রাফি উজ্জামান রাফি, আব্দুর রহিম ও ইকবাল হোসেন ইমন।

আরটিভি/এসকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission