শরীরে অভ্যন্তরীণ রক্তক্ষরণে আইসিইউতে ভর্তি শ্রেয়াস আইয়ার

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

সোমবার, ২৭ অক্টোবর ২০২৫ , ০১:৩৬ পিএম


শ্রেয়াস আইয়ার
ছবি: সংগৃহীত

অস্ট্রেলিয়ার বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে পাঁজরে গুরুতর আঘাত পাওয়ার পর ভারতের ওয়ানডে দলের সহ-অধিনায়ক শ্রেয়াস আইয়ার বর্তমানে সিডনির এক হাসপাতালে আইসিইউতে ভর্তি রয়েছেন। পিটিআই জানিয়েছে, তার শরীরে অভ্যন্তরীণ রক্তক্ষরণ হয়েছে এবং সংক্রমণ ঠেকাতে তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।

বিজ্ঞাপন

ম্যাচ চলাকালে অস্ট্রেলিয়ার অ্যালেক্স ক্যারির একটি অসাধারণ ক্যাচ নেওয়ার সময় আইয়ার বাম দিকের পাঁজরে আঘাত পান। ড্রেসিংরুমে ফেরার পর তার শারীরিক অবস্থা দ্রুত অবনতি হলে শনিবারই হাসপাতালে নেওয়া হয়।

একটি সূত্র পিটিআইকে জানিয়েছে, গত দুই দিন ধরে শ্রেয়াস আইসিইউতে আছেন। রিপোর্টে অভ্যন্তরীণ রক্তক্ষরণের প্রমাণ মিলেছে। তাই দ্রুত তাকে ভর্তি করতে হয়। অন্তত দুই থেকে সাত দিন তাকে পর্যবেক্ষণে রাখা হবে।

বিজ্ঞাপন

ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) মেডিকেল টিম জানিয়েছে, আইয়ারের অবস্থা এখন স্থিতিশীল, তবে বিষয়টি ছিল গুরুতর। দ্রুত চিকিৎসা শুরু হওয়ায় বড় বিপদ এড়ানো গেছে। টিম ম্যানেজমেন্ট জানায়, তিনি মানসিকভাবে দৃঢ় এবং দ্রুত সেরে ওঠার চেষ্টা করছেন।

প্রাথমিকভাবে ধারণা করা হয়েছিল, তিন সপ্তাহ মাঠের বাইরে থাকতে হতে পারে তাকে। তবে অভ্যন্তরীণ রক্তক্ষরণের কারণে পুনরুদ্ধারের সময় আরও বাড়তে পারে। অন্তত এক সপ্তাহ সিডনির হাসপাতালে চিকিৎসাধীন থাকার পরই তার দেশে ফেরার সম্ভাবনা রয়েছে।

বিজ্ঞাপন

আরও পড়ুন

প্রসঙ্গত, অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজ শেষে এখন অপেক্ষা টি-টোয়েন্টি সিরিজের। ওয়ানডে স্কোয়াডের বেশিরভাগ ক্রিকেটার দেশে ফিরে গেলেও, আহত শ্রেয়াস আইয়ার আপাতত সিডনিতেই থেকে যাচ্ছেন চিকিৎসার জন্য।

আরটিভি/এসকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission