প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশের সম্ভাব্য একাদশ

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

সোমবার, ২৭ অক্টোবর ২০২৫ , ০২:৪২ পিএম


টি-টোয়েন্টি সিরিজ
ছবি: সংগৃহীত

ওয়ানডে সিরিজ জয়ের পর এবার সংক্ষিপ্ততম ফরম্যাটে মাঠে নামছে বাংলাদেশ। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথমটিতে সোমবার (২৭ অক্টোবর) চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লে. মতিউর রহমান স্টেডিয়ামে মুখোমুখি হবে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ। ম্যাচটি শুরু হবে সন্ধ্যা ৬টায়। 

বিজ্ঞাপন

চট্টগ্রামের উইকেটের চরিত্র মিরপুরের চেয়ে ভিন্ন। ঘাসে ঢাকা এই পিচে স্পোর্টিং কন্ডিশন আশা করা হচ্ছে। মাঠকর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে, এখানে ১৭০ থেকে ২০০ রানের লড়াই দেখা যেতে পারে। তবে রাতের শিশির স্পিনারদের জন্য চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে, বল গ্রিপ করতে সমস্যা হতে পারে তাদের।

স্পোর্টিং উইকেটের কথা বিবেচনা করে টাইগাররা একাদশে রাখতে পারে ২ পেসার ও ৩ স্পিনার। সেই হিসেবে পেস বিভাগে তাসকিন আহমেদ ও মুস্তাফিজুর রহমানের খেলার সম্ভাবনা বেশি, আর স্পিনে দেখা যেতে পারে শেখ মেহেদী হাসান, রিশাদ হোসেন ও নাসুম আহমেদকে।

বিজ্ঞাপন

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে নিজেদের সর্বশেষ টি-টোয়েন্টি সিরিজে ক্যারিবীয়দের মাঠে ৩-০ ব্যবধানে জয় পেয়েছিল বাংলাদেশ। সাম্প্রতিক পারফরম্যান্সও টাইগারদের আত্মবিশ্বাসী করে তুলেছে ফরম্যাটটিতে শেষ চারটি সিরিজেই জয়ের মুখ দেখেছে তারা। যদিও এশিয়া কাপে পাকিস্তান ও ভারতের বিপক্ষে সুযোগ থাকা সত্ত্বেও সাফল্য আসেনি, তবে টি-টোয়েন্টিতে দলটি বেশ ধারাবাহিক।

অন্যদিকে, ওয়েস্ট ইন্ডিজ দলটি গত বছরের অক্টোবর থেকে টানা সাতটি টি-টোয়েন্টি সিরিজে পরাজয়ের মুখ দেখেছে। সর্বশেষ তারা হেরেছে নেপালের বিপক্ষেও।

বিজ্ঞাপন

সব মিলিয়ে, আজকের ম্যাচে হোম কন্ডিশনে আত্মবিশ্বাসী বাংলাদেশই ফেবারিট হিসেবে মাঠে নামবে।

ক্যারিবীয়দের বিপক্ষে নিজেদের সবশেষ টি-টোয়েন্টি সিরিজে তাদের মাঠ থেকে ৩-০ ব্যবধানে জয় নিয়ে ফিরেছিল বাংলাদেশ। এ ছাড়া ফরম্যাটটিতে নিজেদের সবশেষ চারটি টি-টোয়েন্টি সিরিজেই টাইগাররা জিতেছে। যদিও এশিয়া কাপে তারা কাঙ্ক্ষিত গন্তব্যে পৌঁছাতে পারেনি। সুযোগ থাকলেও কাজে লাগাতে পারেনি পাকিস্তান-ভারতের বিপক্ষে। বিপরীতে, ক্যারিবীয়রা গত বছরের অক্টোবর থেকে টানা সাতটি টি-টোয়েন্টি সিরিজে হেরেছে, সর্বশেষ শিকার হয় নেপালের বিপক্ষে।

বিজ্ঞাপন

দুই দলের সম্ভাব্য একাদশ :

বাংলাদেশ : তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, লিটন দাস (অধিনায়ক), সাইফ হাসান, নুরুল হাসান সোহান, জাকের আলি অনিক, শেখ মেহেদী হাসান, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ ও মুস্তাফিজুর রহমান।

আরও পড়ুন

ওয়েস্ট ইন্ডিজ : ব্রেন্ডন কিং, অলিক আথানাজে, শাই হোপ, শেরফান রাদারফোর্ড, রোস্টন চেজ, রভম্যান পাওয়েল, জেসন হোল্ডার, রোমারিও শেফার্ড, আকিল হোসেন, খারি পিয়েরে ও জেইডেন সিলস।

আরটিভি/এসকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission