খেলা চলাকালে স্ট্রোক করে মারা গেলেন বরিশালের ফিজিও হাসান আহমেদ

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

সোমবার, ২৭ অক্টোবর ২০২৫ , ০৪:০০ পিএম


হাসান আহমেদ
ছবি: সংগৃহীত

খুলনা-বরিশালের মধ্যকার জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) ম্যাচ চলাকালে হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন বরিশাল বিভাগের ফিজিও হাসান আহমেদ। খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে তৃতীয় দিনের খেলায় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। পরে দ্রুত হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিজ্ঞাপন

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এক বিবৃতিতে ৪৭ বছর বয়সী হাসান আহমেদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে। বিবৃতিতে জানানো হয়, দীর্ঘ এক দশকেরও বেশি সময় ধরে বরিশাল বিভাগীয় দলের ফিজিও হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন তিনি। পাশাপাশি তিনি বাংলাদেশ রিহ্যাবিলিটেশন সেন্টার ফর ট্রমা ভিকটিমস (বিআরসিটিভি)-এর প্রোগ্রাম ম্যানেজার হিসেবেও কর্মরত ছিলেন।

আরও পড়ুন

হাসান আহমেদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে বিসিবি। তার প্রতি শ্রদ্ধা জানাতে আজ চট্টগ্রামে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে কালো ব্যাজ পরে খেলবে বাংলাদেশ দল। ম্যাচ শুরুর আগে এক মিনিট নীরবতা পালন করা হবে। এ ছাড়া এনসিএলের চলমান ম্যাচগুলোর চতুর্থ দিনেও অংশ নেওয়া দলগুলো মরহুমের স্মরণে শ্রদ্ধা জানাবে।
 
আরটিভি/এসকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission