
আসন্ন এএফসি চ্যাম্পিয়নশিপের মূল পর্বের প্রস্তুতিতে সামনে রেখে দুটি প্রীতি ম্যাচ খেলতে থাইল্যান্ড সফরে গিয়েছিল বাংলাদেশ নারী দল। যেখানে পুরোপুরি ব্যর্থ হয়েছে বাটলারের শিষ্যরা। আর ব্যর্থতার মিশন শেষে ইতোমধ্যে দেশে ফিরেছেন নারী ফুটবলাররা।
মঙ্গলবার (২৮ অক্টোবর) সন্ধ্যায় হযরত শাহাজালাল বিমানবন্দরে এসে পৌঁছেছে মারিয়ারা।
গতকাল ব্যাংককের চালেম ফ্রা কিয়াত স্পোর্টস সেন্টারে প্রথমার্ধ শেষে ৩-১ গোলে পিছিয়ে থেকে বিরতিতে গিয়েছিল বাংলাদেশ দল। দ্বিতীয়ার্ধে সমতায় ফেরার বিপরীতে আরও দুটি গোল হজম করে রুপনা চাকমারা। এতে ৫-১ গোলের বড় পরাজয় নিয়ে মাঠে ছেড়েছে বাংলাদেশ দল।
এর আগে প্রথম ম্যাচে স্বাগতিক থাইল্যান্ডের কাছে ৩-০ গোলে হেরেছে বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল। প্রথমার্ধে ১-০ গোলে পিছিয়ে থাকার পর এবং দ্বিতীয়ার্ধে আরও দুই গোল হজম করে বাংলাদেশ।
আরটিভি/এসআর




