প্রথমবার জাতীয় লিগে চট্টগ্রামের ‘রহস্য’ স্পিনার রুবেল

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

বুধবার, ২৯ অক্টোবর ২০২৫ , ০৩:০৩ পিএম


এনসিএল
ছবি: সংগৃহীত

চট্টগ্রামের রহস্যময় স্পিনার মোহাম্মদ রুবেল প্রথমবারের মতো লাল বলের জাতীয় ক্রিকেট লিগে (এনসিএল) খেলার সুযোগ পেয়েছেন। টানা দ্বিতীয়বারের মতো রংপুর বিভাগ চ্যাম্পিয়ন হওয়ার পর এবার লাল বলের এনসিএলে মাঠে নামছে ৮টি দল।

বিজ্ঞাপন

২৭তম জাতীয় ক্রিকেট লিগের প্রথম রাউন্ড শেষ হওয়ার সঙ্গে সঙ্গে চট্টগ্রাম বিভাগের দলে পরিবর্তন আনা হয়েছে। এতে ২৯ বছর বয়সী স্পিনার রুবেল দলে সুযোগ পান। দীর্ঘদিন ধরে প্রথম এবং দ্বিতীয় বিভাগের ক্রিকেটে খেলা রুবেলের জন্য এটি এনসিএলে অভিষেকের দারোয়ান খুলে দিয়েছে।

রুবেল বলেন, প্রথমবার ডাক পেয়ে ভালো লাগছে, আলহামদুলিল্লাহ। বিশ্বাস ছিল ভালো করলে সুযোগ আসবেই। বাকিটা আল্লাহর ভরসা।

বিজ্ঞাপন

রুবেলের ক্রিকেট জীবনের উত্থান হঠাৎ হয়নি। ২০২৩-২৪ মৌসুমে সেকেন্ড ডিভিশনের মিরপুর বয়েজের হয়ে ১৫ ম্যাচে ৩৭ উইকেট শিকার করেন তিনি, যা ছিল আসরের সর্বোচ্চ। চলতি বছরের প্রথম বিভাগ ক্রিকেটেও গাজী টায়ার্সের হয়ে ১৫ ম্যাচে ৪৩ উইকেট নিয়েছেন। এরপর এনসিএল টি-টোয়েন্টিতে চট্টগ্রাম বিভাগের হয়ে ৮ ম্যাচে ১০ উইকেট শিকার করেন, যা আসরের পঞ্চম সর্বোচ্চ।

আরও পড়ুন

রুবেলের এই ধারাবাহিক পারফরম্যান্স তাকে জাতীয় লিগে আত্মপ্রকাশের সুযোগ এনে দিয়েছে। যা আগামী দিনে তার ক্রিকেট ক্যারিয়ারে নতুন দিগন্ত খুলে দিতে পারে।

বিজ্ঞাপন

আরটিভি/এসকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission