বাংলাদেশ ও আফগানিস্তান ম্যাচ পরিত্যক্ত ঘোষণা

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫ , ০৪:২২ পিএম


বাংলাদেশ
ছবি: সংগৃহীত

বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে বাংলাদেশ ও আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দলের মধ্যকার তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডে ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে। টানা বৃষ্টিপাতের কারণে মাঠের আউটফিল্ড খেলার অনুপযোগী হয়ে পড়ায় আম্পায়াররা ম্যাচটি বাতিলের সিদ্ধান্ত নেন।

গতকাল (৩০ অক্টোবর) সারাদিন এবং আজ সকাল পর্যন্ত বৃষ্টি হওয়ায় মাঠ শুকানো সম্ভব হয়নি। স্টেডিয়ামের ড্রেনেজ ব্যবস্থা দুর্বল হওয়ায় বৃষ্টির পর দ্রুত মাঠ খেলার উপযোগী করা যায়নি। এর আগেও একই কারণে এনসিএল টি-টোয়েন্টির একটি ম্যাচ আয়োজন করা সম্ভব হয়নি এই ভেন্যুতে।

বৃষ্টিতে দ্বিতীয় ম্যাচ পরিত্যক্ত হলেও সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে আছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। সিরিজের প্রথম ম্যাচে ডিএলএস পদ্ধতিতে ৫ রানে জয় পেয়েছিল তারা। প্রথমে ব্যাট করে আফগানিস্তান করেছিল ৯ উইকেটে ২৬৫ রান। জবাবে বাংলাদেশ ৪৬ ওভারে ২৩১ রান করার পর আলোক স্বল্পতায় খেলা বন্ধ হয়ে গেলে ডিএলএস মেথডে জয় ঘোষণা করা হয় যুবা টাইগারদের।

আগামী ম্যাচে সিরিজ জয়ের লক্ষ্যে মাঠে নামবে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল।

আরটিভি/এসকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission