বিশ্বকাপ থেকে সরে দাঁড়াল পাকিস্তান

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫ , ০৪:৪০ পিএম


পাকিস্তান
ছবি: সংগৃহীত

ভারত-পাকিস্তানের রাজনৈতিক টানাপোড়েন আবারও প্রভাব ফেলল আন্তর্জাতিক খেলাধুলায়। হকির ময়দানে এবার বড় ধাক্কা খেল পাকিস্তান। আগামী ২৮ নভেম্বর ভারতের তামিলনাড়ুতে শুরু হতে যাওয়া জুনিয়র হকি বিশ্বকাপ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে দেশটি। বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে আন্তর্জাতিক হকি ফেডারেশন (আইএইচএফ)।

টুর্নামেন্ট শুরুর এক মাস আগেই এমন সিদ্ধান্তে চমকে গেছে হকি দুনিয়া। বেশ কিছুদিন ধরেই পাকিস্তানের অংশগ্রহণ নিয়ে গুঞ্জন চলছিল, শেষ পর্যন্ত সেটিই সত্য হলো।

সংস্থাটির মহাসচিব রানা মুজাহিদ বলেন, আমরা আন্তর্জাতিক হকি ফেডারেশনকে অনুরোধ করেছি যেন তারা নিরপেক্ষ কোনো ভেন্যুতে আমাদের ম্যাচগুলো আয়োজন করে। ভারতে অনুষ্ঠিত বড় টুর্নামেন্টগুলোতে অংশ নিতে না পারা আমাদের হকির ক্ষতি করছে। যখন ভারতীয় ক্রীড়াবিদরাই নিরপেক্ষ ভেন্যুতেও আমাদের সঙ্গে হাত মেলাতে চান না, তখন কীভাবে আশা করা যায় যে আমরা ভারতে গিয়ে খেলব?

পাকিস্তানের এই সিদ্ধান্তে শুধু রাজনৈতিক সম্পর্ক নয়, ক্রীড়াঙ্গনেও দুই দেশের দূরত্ব আরও স্পষ্ট হয়ে গেল।

পাকিস্তান ছিল ‘বি’ গ্রুপে  ভারতের পাশাপাশি সেখানে ছিল চিলি ও সুইজারল্যান্ড। এখন পাকিস্তানের পরিবর্তে কোন দেশ অংশ নেবে, তা এখনও জানায়নি আইএইচএফ। সংস্থাটি জানিয়েছে, দ্রুতই বিকল্প দল ঘোষণা করা হবে।

হকি ইন্ডিয়ার সভাপতি দিলীপ তিরকে বলেন, পাকিস্তানের জন্য আমাদের দরজা সব সময় খোলা। ওরা খেলতে আসবে কি না, সেটা ওদের ব্যাপার। কিন্তু লম্বা সময় ধরে অপেক্ষা করা সম্ভব নয়।

আরও পড়ুন

উল্লেখ্য, এর আগেও পাকিস্তান এশিয়া কাপ হকি খেলতে ভারতে না আসায় তাদের পরিবর্তে খেলেছিল বাংলাদেশ। অন্যদিকে, টুর্নামেন্ট থেকে সরে দাঁড়ানোর পর নিরপেক্ষ ভেন্যুতে খেলার আগ্রহ প্রকাশ করেছে পাকিস্তান হকি ফেডারেশন (পিএইচএফ)। 

আরটিভি/এসকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission