স্ত্রীকে ক্ষমা করে দিতে বলেছিলেন মাহমুদউল্লাহ

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫ , ০২:২৪ পিএম


স্ত্রীকে ক্ষমা করে দিতে বলেছিলেন মাহমুদউল্লাহ
মাহমুদউল্লাহ রিয়াদ।ছবি: সংগৃহীত

জাতীয় দলের সাবেক ক্রিকেটার মাহমুদউল্লাহ রিয়াদ ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর কিনারায় পৌঁছেছিলেন তিনি। জীবনের ভয়ঙ্কর এই মুহূর্তের কথা পরবর্তীতে প্রকাশ করেন তার স্ত্রী জান্নাতুল কাওসার মিষ্টি।

বিজ্ঞাপন

মঙ্গলবার (৪ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে কার্ডিওথোরাসিস হাই ডিপেন্ডেন্সি ইউনিটের (সিএইচডিউ) একটি ছবি পোস্ট করে মাহমুদউল্লাহর স্ত্রী লেখেন, এই দরজার সামনে আল্লাহ আর কখনো দাঁড় না করান। এটা ছিল আমার জীবনের সবচেয়ে কঠিন আর ভয়ংকর সময় (২৭ অক্টোবর ২০২৫)। এই দরজার ভেতরে ঢোকার আগে সে (মাহমুদউল্লাহ) যখন আমাকে বললো, আমি যেন তাকে ক্ষমা করে দিই,সেটা শুনেও আমি এমন ভান করলাম যেন কিছুই হয়নি। হবেও না ইনশা আল্লাহ।

misty

বিজ্ঞাপন

এমন কঠিন সময়ে সৃষ্টিকর্তার কাছে সর্বক্ষণ দোয়া করেছেন মিষ্টি। তিনি আরও লেখেন, সেসময় নিজেকে খুব শক্ত করে সামলেছি। এখন সেটা ভেবে নিজের কাছেই খুব অবাক লাগছে, সেই আমি কীভাবে এত শক্ত ছিলাম। আমি দৃঢ়ভাবে বিশ্বাসী ছিলাম যে আমার আল্লাহ আমাকে সবরের পরীক্ষা করছিলেন। এই পরীক্ষায় আমি উত্তীর্ণ হবই হব ইনশা আল্লাহ।

তিনি আরও লেখেন, কিন্তু যতক্ষণ তার পাশে ছিলাম মনে মনে ভয় পাচ্ছিলাম আর ভাবছিলাম তার হায়াত কতটুকু সেটাত একমাত্র আল্লাহই জানেন। সর্বক্ষণ দোয়া আর জিকিরে কীভাবে যেন সেই কঠিন সময়টুকু পার হয়ে গেল। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। আল্লাহ মহান, পরম দয়ালু। তার দয়ার কাছে আমি চিরকৃতজ্ঞ।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বর্তমানে মাহমুদউল্লাহ শঙ্কামুক্ত। তবে কঠিন সেই মুহূর্তের কথা এখনো ভুলতে পারছেন না মিষ্টি। মাহমুদউল্লাহর স্ত্রী লিখেছেন, মানুষের জীবনে এমন কিছু মুহূর্ত আসে যা কখনো ভোলা যায় না। সেই কঠিন সময়টুকু এখনো বারবার মনে পড়ছে। হয়তো এই ট্রমা কাটতেও সময় লাগবে।

আরটিভি/এসকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission