নির্বাচক মঞ্জুর বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ আনলেন জাহানারা

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ০৬ নভেম্বর ২০২৫ , ১০:২১ পিএম


নির্বাচক মঞ্জুর বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ আনলেন জাহানারা
জাহানারা আলম।ছবি: সংগৃহীত

বাংলাদেশ নারী ক্রিকেট দলের সাবেক তারকা পেসার জাহানারা আলম আবারও আলোচনায়। কিছুদিন আগে অধিনায়ক নিগার সুলতানা জ্যোতির বিরুদ্ধে সতীর্থদের মারধরের অভিযোগ এনে আলোড়ন তুলেছিলেন তিনি। এবার আরও গুরুতর অভিযোগ তুলেছেন বিসিবির সাবেক নারী দলের ম্যানেজার ও বর্তমান নির্বাচক মঞ্জুরুল ইসলাম মঞ্জুর বিরুদ্ধে।

বিজ্ঞাপন

সম্প্রতি এক সাক্ষাৎকারে জাহানারা অভিযোগ করেন, নারী দলের দায়িত্বে থাকা অবস্থায় মঞ্জুরুল ইসলাম তার সঙ্গে অনৈতিক আচরণ করেন। জাহানারার ভাষায়, উনি আমার কাছে আসলো, এসে আমার কাঁধে হাত দিয়ে বলছে, তোর পিরিয়ডের কত দিন চলছে? পিরিয়ড শেষ হলে বলিস, আমার দিকটাও তো দেখতে হবে। পিরিয়ড শেষ হলে তখন ডাকব, চলে আসিস।

জাহানারা জানান, এই ঘটনার পর তিনি বারবার বিসিবির কাছে অভিযোগ করেছেন, কিন্তু কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। দেড় বছরে অসংখ্যবার অভিযোগ করেছি। নারী উইংয়ের প্রধান নাদেল স্যারকে (শফিউল আলম চৌধুরী নাদেল) জানিয়েছি। এক-দুদিন ঠিক থাকত, তারপর আবার আগের অবস্থায় ফিরে যেত, বলেন জাহানারা।

বিজ্ঞাপন

অভিযোগের বিষয়ে এখনো পর্যন্ত মঞ্জুরুল ইসলাম মঞ্জু কিংবা বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)-এর পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

আরও পড়ুন

ঘটনাটি প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। অনেকেই জাহানারার সাহসিকতার প্রশংসা করছেন, আবার কেউ কেউ দাবি তুলেছেন বিসিবির উচিত এ বিষয়ে স্বচ্ছ তদন্ত ও পদক্ষেপ গ্রহণ করা।

বিজ্ঞাপন

আরটিভি/এসকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission