বিশ্বকাপ জিতে রোনালদোকে মেসির জবাব!

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ০৬ নভেম্বর ২০২৫ , ০৯:১৯ পিএম


বিশ্বকাপ জিতে রোনালদোকে মেসির জবাব!
মেসি-রোনালদো।ছবি: সংগৃহীত

ফুটবল দুনিয়ার চিরচেনা প্রতিদ্বন্দ্বিতা লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদোকে ঘিরেই। তিন বছর আগে কাতার বিশ্বকাপ জয়ের মধ্য দিয়ে মেসি যেন তার সমৃদ্ধ ক্যারিয়ারের একমাত্র অপূর্ণতা পূরণ করেছিলেন। কিন্তু এরপরও বিতর্ক থামেনি কে ইতিহাসের সেরা?

বিজ্ঞাপন

সম্প্রতি ব্রিটিশ সাংবাদিক পিয়ার্স মর্গ্যানের সঙ্গে সাক্ষাৎকারে রোনালদো বলেন, বিশ্বকাপ জেতা আমার স্বপ্ন নয়। ছয়-সাত ম্যাচের একটি টুর্নামেন্ট দিয়ে কি নির্ধারণ করা যায় কে ইতিহাসের সেরা? আমি তা মনে করি না।

রোনালদোর এই বক্তব্যের পর এবার পাল্টা জবাব দিয়েছেন আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী অধিনায়ক লিওনেল মেসি। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় অনুষ্ঠিত আমেরিকা বিজনেস ফোরামে তিনি বলেন, সত্যি বলতে, ওই মুহূর্তের অনুভূতি ব্যাখ্যা করা কঠিন। ব্যক্তিগতভাবে, পরিবারের জন্য, সতীর্থদের জন্য এবং দেশের জন্য সেই ট্রফির মানে ভাষায় প্রকাশ করা যায় না।

বিজ্ঞাপন

মেসির মতে, বিশ্বকাপই একজন ফুটবলারের সবচেয়ে বড় স্বপ্ন ও অর্জন, একজন পেশাদার ফুটবলারের জন্য বিশ্বকাপ জেতাই সবচেয়ে বড় সাফল্য। এর চেয়ে বড় কিছু নেই। আমি ভাগ্যবান যে এর আগে ক্লাব ও ব্যক্তিগত পর্যায়ে সবকিছু জিতেছি। জাতীয় দলের সঙ্গে কোপা আমেরিকাও জিতেছি। শুধু এটা (বিশ্বকাপ) ছিল না। এই ট্রফি দিয়েই আমার ক্যারিয়ার সম্পূর্ণ হয়েছে।

আরও পড়ুন

রোনালদোর বক্তব্যে সরাসরি প্রতিক্রিয়া না দিলেও মেসির এই মন্তব্য যেন স্পষ্ট বার্তা, ফুটবলের আসল মুকুট সেই হাতে, যিনি বিশ্বকে শিরোপা এনে দেন।

বিজ্ঞাপন

আরটিভি/এসকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission