সামাদের ১০ বলের ফিফটিতে উড়ে গেল দক্ষিণ আফ্রিকা

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

শনিবার, ০৮ নভেম্বর ২০২৫ , ০৩:৪৮ পিএম


সামাদের ১০ বলের ফিফটিতে উড়ে গেল দক্ষিণ আফ্রিকা
ছবি: সংগৃহীত

হংকং সিক্সেসে নিজেদের তৃতীয় ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাঠে নেমেছিল পাকিস্তান। এই ম্যাচে প্রোটিয়াদের রীতিমতো উড়িয়ে দিয়েছে ম্যান ইন ব্লুরা। এদিন ১০ ফিফটি করেছেন আবদুল সামাদ।

বিজ্ঞাপন

শনিবার (৮ নভেম্বর) মং ককে আগে ব্যাট করতে নেমে পাকিস্তানকে ১০৩ রানের লক্ষ্য দিয়েছিল দক্ষিণ আফ্রিকা। জবাব দিতে নেমে ৫ উইকেট ও ১৩ বল হাতে থাকতেই জয় তুলে নেয় পাকিস্তান।

আরও পড়ুন

বড় লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকে আক্রমণাত্মক ব্যাটিংয়ে প্রোটিয়া বোলারদের নাভিশ্বাস তোলেন সামাদ ও খাজা নাফে। ২.৪ ওভারে দুই ওপনোর যোগ করেন ৬২ রান। ১৩ বলে ৪টি ছক্কা ও ২ চারে ৩৬ রানে ফেরেন নাফে।

বিজ্ঞাপন

বাকি কাজ আব্বাস আফ্রিদিকে নিয়ে সারেন সামাদ। শেষ সাত বলে টানা ৭টি ছক্কা মেরেছে পাকিস্তান। চতুর্থ ওভারে সামাদের কাছে টানা ৫টি ছক্কা হজম করেন জর্ডান মরিস। ১০ বলে ৫০ রানে অপরাজিত থাকেন সামাদ। মেরেছেন ৮টি ছক্কা। দৌড়ে নিয়েছেন মাত্র ২ রান। ২ বলে দুই ছক্কায় ১২ রানে অপরাজিত থাকেন আব্বাস।

এর আগে ব্যাট করতে নেমে জোরিখ ফন শালকউইকের ১৩ বলে ৪০, ব্লেক স্নিজম্যানের ৯ বলে ২৯ ও ইথান-জন কানিংহামের ১০ বলে ২৯ রানের কল্যাণে ৩ উইকেটে ১০২ রান তুলেছিল দক্ষিণ আফ্রিকা। 

বিজ্ঞাপন

আরটিভি/এসআর

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission