দক্ষিণ কোরিয়ার বিলিয়নেয়ার চুংকে হারিয়ে এশিয়ার আর্চারির সভাপতি হলেন চপল

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

শনিবার, ০৮ নভেম্বর ২০২৫ , ০৫:২১ পিএম


এশিয়ার আরচ্যারির সভাপতি হলেন বাংলাদেশের চপল
কাজী রাজিব উদ্দিন আহমেদ চপল।ছবি: সংগৃহীত

বাংলাদেশের ক্রীড়াঙ্গনের জন্য আবারও গৌরবের অর্জন। বাংলাদেশ আরচ্যারি ফেডারেশনের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক কাজী রাজিব উদ্দিন আহমেদ চপল নির্বাচিত হয়েছেন ওয়ার্ল্ড আরচ্যারি এশিয়ার সভাপতি হিসেবে।

বিজ্ঞাপন

শনিবার (৮ নভেম্বর) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে অনুষ্ঠিত ওয়ার্ল্ড আরচ্যারি এশিয়ার কংগ্রেসে এই নির্বাচন অনুষ্ঠিত হয়। অনলাইন ভোটের মাধ্যমে অনুষ্ঠিত নির্বাচনে চপল বিপুল ভোটে জয়ী হন।

বাংলাদেশের চপল বর্তমান সভাপতি ইউইসুন চুংকে নির্বাচনে ২৯-৯ ভোটে পরাজিত করেন। যিনি দক্ষিণ কোরিয়ার বিলিয়নেয়ার এবং হুন্ডাই মোটর গ্রুপের নির্বাহী চেয়ারম্যান।

বিজ্ঞাপন

হুন্ডাই মোটর গ্রুপের নির্বাহী চেয়ারম্যান এবং সিইও চুং ২০০৫ সাল থেকে সভাপতির দায়িত্ব পালন করছেন এবং টানা পঞ্চম মেয়াদে তিনি এই পদে আসীন ছিলেন।

নির্বাচনের ফল ঘোষণার পর ইন্টারকন্টিনেন্টাল হলে উপস্থিত সবাই চপলের এই ঐতিহাসিক বিজয় উদযাপন করেন।

বিজ্ঞাপন

উল্লেখযোগ্যভাবে, চপল এর আগে দুই মেয়াদে ওয়ার্ল্ড আরচ্যারি এশিয়ার প্রথম সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। সংগঠক হিসেবে তার অবদান ছাড়াও তিনি দীর্ঘদিন ধরে বাংলাদেশে আরচ্যারি খেলার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন এবং খেলাটির পৃষ্ঠপোষকতাও করে আসছেন।

আরও পড়ুন

এই বিজয়ের মধ্য দিয়ে চপল শুধু বাংলাদেশের গর্বই বাড়াননি, বরং এশিয়ার আরচ্যারি অঙ্গনে একজন দক্ষ ও দূরদর্শী সংগঠক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করলেন।

আরটিভি/এসকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission