টি-টোয়েন্টিতে নতুন বিশ্বরেকর্ড গড়লেন অভিষেক শর্মা

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

শনিবার, ০৮ নভেম্বর ২০২৫ , ০৯:২০ পিএম


টি-টোয়েন্টিতে নতুন বিশ্বরেকর্ড গড়লেন অভিষেক শর্মা
অভিষেক শর্মা।ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে নতুন ইতিহাস সৃষ্টি করলেন ভারতের বাঁহাতি ব্যাটার অভিষেক শর্মা। অস্ট্রেলিয়ার বিপক্ষে গ্যাবায় অনুষ্ঠিত পঞ্চম টি-টোয়েন্টি ম্যাচে অভিষেক শর্মা মাত্র ৫২৮ বল খেলেই ১ হাজার  রান পূর্ণ করে ফেলেন, যা এই ফরম্যাটে সবচেয়ে কম বল খেলে হাজার রান করার বিশ্বরেকর্ড।

বিজ্ঞাপন

এর আগে এই রেকর্ডটি ছিল অস্ট্রেলিয়ার টিম ডেভিডের নামে, যিনি ৫৬৯ বল খেলে এই মাইলফলকে পৌঁছেছিলেন। অভিষেক শর্মার এই রেকর্ড টিম ডেভিডের রেকর্ডকে ছাপিয়ে গিয়েছে প্রায় ৪১ বল কম সময় নিয়ে।

তবে দ্রুততম ১ হাজার রান করার ক্ষেত্রে অভিষেক শর্মা ভারতের মধ্যে দ্বিতীয় স্থানে থাকলেন। তিনি এই ফরম্যাটে ২৮ ইনিংসে এই মাইলফলকে পৌঁছেছেন, যেখানে ভারত অধিনায়ক বিরাট কোহলি ২৭ ইনিংসে দ্রুততম ১ হাজার রান করার রেকর্ডধারী।

বিজ্ঞাপন

আরও পড়ুন

অভিষেক শর্মার এই বিশ্বরেকর্ডে ভারতীয় ক্রিকেটে নতুন গৌরব যোগ হয়েছে এবং তাকে নিয়ে আগামী সময় আরও বড় প্রত্যাশা তৈরি হয়েছে।

আরটিভি/এসকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission