এবার গামিনীর সঙ্গে আনুষ্ঠানিকভাবে সম্পর্ক শেষ করল বিসিবি

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

শনিবার, ০৮ নভেম্বর ২০২৫ , ০৯:০৭ পিএম


এবার গামিনীর সঙ্গে আনুষ্ঠানিকভাবে সম্পর্ক শেষ করল বিসিবি
গামিনী ডি সিলভা।ছবি:বিসিবি

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আনুষ্ঠানিকভাবে গামিনী ডি সিলভার সঙ্গে ১৬ বছরের সম্পর্ক শেষ করেছে। শনিবার (৮ নভেম্বর) এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিসিবি বিষয়টি নিশ্চিত করেছে। 

মিরপুর কিউরেটর ও গ্রাউন্ড স্টাফরা গামিনীর জন্য একটি বিদায় অনুষ্ঠানও আয়োজন করেন। দীর্ঘ বছর বাংলাদেশ ক্রিকেটে অবদান রাখায় শ্রীলঙ্কান কিউরেটরকে ধন্যবাদ জানান তারা।

mirpur

৬৫ বছর বয়সী গামিনী ডি সিলভার ২০০৯ সাল থেকে বিসিবির সঙ্গে কাজ শুরু করেন। তিনি একজন প্রথম শ্রেণির ক্রিকেটার ছিলেন এবং খেলা শেষ করার পর আন্তর্জাতিক আম্পায়ারিং ক্যারিয়ার শুরু করেন। আইসিসির আন্তর্জাতিক আম্পায়ার প্যানেলেরও সদস্য ছিলেন গামিনী।

তার সময়ে বাংলাদেশে ৩২টি টেস্ট, ১০৬টি ওয়ানডে এবং ৬৮টি টি-টোয়েন্টি ম্যাচ আয়োজন হয়েছে। এর মধ্যে রয়েছে ২০১১ সালের ওয়ানডে বিশ্বকাপ, ২০১৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ, ২০১৬ সালের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ, ৩টি এশিয়া কাপ এবং ১১টি বিপিএলের আসর।

আরও পড়ুন

গামিনীর দীর্ঘদিনের এই অবদানের জন্য বিসিবি তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে এবং ভবিষ্যতের জন্য শুভকামনা জানিয়েছে।

আরটিভি/এসকে 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission