মেসির জোড়া গোলে প্রথমবার সেমিতে ইন্টার মায়ামি

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

রোববার, ০৯ নভেম্বর ২০২৫ , ১২:২১ পিএম


মেসির জোড়া গোলে প্রথমবার সেমিতে ইন্টার মায়ামি
লিওনেল মেসি। ছবি: এএফপি

এমএলএসে ‘বেস্ট অব থ্রি সিরিজের’ প্রথম রাউন্ডের শেষ ম্যাচে নাশভিলের মাঠে নেমেছিল ইন্টার মায়ামি। এই ম্যাচে নাশভিলর জালে এক হালি দিয়ে প্রথমবারের মতো এমএলএস কাপ প্লে-অফের কনফারেন্স সেমিফাইনালে উঠেছে ইন্টার মায়ামি।

বিজ্ঞাপন

রোববার (৯ নভেম্বর) চেজ স্টেডিয়ামের নাশভিলকে ৪-০ গোলে হারিয়েছে মায়ামি। এই ম্যাচে জোড়া গোল করেছেন লিওনেল মেসি, সহায়তা করেছেন আরেকটিতে।

এদিন ম্যাচের ১০ মিনিটেই এগিয়ে যায় মায়ামি। প্রায় মাঝমাঠে নাশভিলের ম্যাথিউ কোরকোরানের ভুল পাস থেকে বল পেয়ে যান মেসি। সেই বল টেনে নিয়ে বক্সে ঢোকার আগমুহূর্তে মেসি চার ডিফেন্ডারের জটলার ভেতর থেকে শট নেন, বল যায় জালে।

বিজ্ঞাপন
আরও পড়ুন

৩৯তম মিনিটে দ্বিতীয় গোলটিও করেন মেসি। জর্দি আলবার লম্বা করে বাড়ানো বল নিয়ে মাতেও সিলভেত্তি নাশভিল বক্সে ঢুকে পড়েছিলেন। শেষ মুহূর্তে ব্যাক পাসে বল পাঠান পেছনে। 

প্রায় অরক্ষিত মেসির বক্সের বাইরে থেকে বল জালে পাঠাতে তেমন কষ্টই করতে হয়নি। এটি মেসির ক্যারিয়ারের ৮৯৪তম গোল। দ্বিতীয়ার্ধে মায়ামির দুই গোলই করেছেন তাদেও আলেন্দে। ৭৩ মিনিটে জর্দি আলবা মেসির সঙ্গে বল দেওয়া-নেওয়া করে টাচলাইনের কাছাকাছি চলে যান। 

বিজ্ঞাপন

এরপর ব্যাক পাসে বল জালের মুখে পাঠালে সহজেই গোল করেন আলেন্দে। দুই মিনিট পরই এই আর্জেন্টাইন মিডফিল্ডার দ্বিতীয় গোল করেন মেসির সহায়তায়। আর্জেন্টাইন অধিনায়কের চিপ করে বাড়ানো বল নিয়ন্ত্রণে নিয়ে ঠান্ডা মাথায় গোলকিপারের মাথার ওপর দিয়ে জালে পাঠান আলেন্দে। এটি মেসির ক্যারিয়ারের ৪০০তম অ্যাসিস্ট।

ব্যক্তিগত মাইলফলক স্পর্শের রাতে মেসি বেশি খুশি হওয়ার কথা দলের অর্জনে। গত বছর এমএলএস সাপোর্টার্স শিল্ড জিতলেও প্লে-অফের প্রথম রাউন্ড থেকেই বাদ পড়েছিলেন। এবার সেই ধাপ উতরে এখন কনফারেন্স সেমিফাইনালে খেলার অপেক্ষা।

আরটিভি/এসআর

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission