শেষের ৬ বলে ৫ ছক্কা হজম আকবরের, শিরোপা খোয়ালো বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক, আরটিভি নিউজ

রোববার, ০৯ নভেম্বর ২০২৫ , ০২:১০ পিএম


শেষের ৬ বলে ৫ ছক্কা হজম আকবরের, শিরোপা খোয়ালো বাংলাদেশ
ছবি: সংগৃহীত

হংকং সিক্সেসের প্রথম প্লেট সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে ফাইনালের উঠেছিল বাংলাদেশ দল। ফাইনালে নিজেদের সেরাটা দিতে পারেনি আকবর-মোসাদ্দেকরা। শেষ ওভারে জয়ের জন্য ৩০ রান দরকার ছিল হংকংয়ের। কিন্তু বোলিংয়ে এসে আকবর ৫ ছক্কায় হজম করলে শিরোপার স্বপ্নভঙ্গ হয় বাংলাদেশের। 

বিজ্ঞাপন

রোববার (৯ নভেম্বর) প্লেট ফাইনালে আগে ব্যাট করতে নেমে হংকংকে ১২০ রানের বড় লক্ষ্য দিয়েছিল বাংলাদেশ। জবাব দিতে নির্ধারিত ওভারে ৫ উইকেট হারালেও জয়ের বন্দরে পৌঁছে যায় হংকং। ৮৫ রানে অপরাজিত থেকে ম্যাচসেরা হয়েছেন হংকংয়ের আইজাজ খান।

আরও পড়ুন

জবাব দিতে নেমে শুরুটা ভালো হয়নি হংকংয়ের। প্রথম ওভারেই হংকংয়ের দুই ব্যাটারকে ফেরান রনি। বাবর হায়াত ও আনশি রাঠ রানের খাতাই খুলতে পারেননি। তারপর লম্বা জুটি গড়েন আইজাজ খান এবং নিজাকাত খান। ১৫ বলে ৫৫ রান করে উঠে যান আইজাজ। নাসরুল্লা রানা ব্যাটিংয়ে নামলে তাকে চার রানেই ফেরান রনি। শেষ ওভারে হংকংয়ের দরকার ছিল ত্রিশ রানের।

বিজ্ঞাপন

তারপর আবার ব্যাটিংয়ে নামেন আইজাজ। আকবর আলীর করা শেষ ওভারে ৩২ রান নেন তিনি। হাঁকান পাঁচটি বিশাল ছক্কা। ২১ বলে চারটি চার ও ১১টি ছক্কায় অপরাজিত ৮৫ রান করেন আইজাজ।

এর আগে ব্যাট করতে নেমে প্রথম বলেই শুন্য রানে ফিরে যান হাবিবুর রহমান সোহান। তারপর ৫৬ রানের জুটি গড়েন জিসান আলম এবং আকবর আলী। সাত বলে ২৭ রান আসে জিসানের ব্যাটে।

বিজ্ঞাপন

মোসাদ্দেক হোসেন সৈকত শুন্য রানে ফিরলেও আবু হায়দার রনিকে নিয়ে রানের খাতা বড় করতে থাকেন আকবর। আট বলে ২৮ রানের ঝড়ো ইনিংস খেলেন রনি। ইনিংসের শেষ বলে আউট হওয়ার আগে আকবর করেন ১৩ বলে ৫১ রান। এই ইনিংসে ছিল একটি চার ও সাতটি ছক্কার মার। এতে ১২০ রানের পুঁজি পায় বাংলাদেশ।

আরটিভি/এসআর

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission