পাকিস্তানের ফাস্ট বোলার নাসিম শাহর বাড়িতে দুর্বৃত্তদের হামলা

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫ , ০৮:২৭ এএম


পাকিস্তানের ফাস্ট বোলার নাসিম শাহর বাড়িতে দুর্বৃত্তদের হামলা
নাসিম শাহ।ছবি: সংগৃহীত

রাওয়ালপিন্ডিতে মঙ্গলবার (১১ নভেম্বর) থেকে শুরু হচ্ছে পাকিস্তান ও শ্রীলঙ্কার মধ্যকার ওয়ানডে সিরিজ। এমন সময় পাকিস্তান দলের ড্রেসিংরুমে নেমে এসেছে উদ্বেগের ছায়া। দলটির তারকা ফাস্ট বোলার নাসিম শাহর বাসায় হামলা চালিয়েছে দুর্বৃত্তরা।

জানা গেছে, লোয়ার দির জেলায় নাসিম শাহর বাড়ির গেটে অজ্ঞাত বন্দুকধারীরা গুলি ছুড়ে পালিয়ে যায়। তবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ঘটনার সময় নাসিমের পরিবারের সদস্যরা বাসায় ছিলেন কি না, তা এখনো নিশ্চিত নয়।

স্থানীয় পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত শুরু হয়েছে। দেশটির শীর্ষ সংবাদমাধ্যম ডন জানায়, নাসিমের বাবা ইতিমধ্যে এক পুলিশ কর্মকর্তার সঙ্গে দেখা করেছেন। ওই কর্মকর্তা দুর্বৃত্তদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের আশ্বাস দিয়েছেন।

তবে এই ঘটনায় নাসিমের খেলার পরিকল্পনা বা অংশগ্রহণে কোনো প্রভাব পড়েনি। ক্রিকইনফো জানায়, তিনি দলের সঙ্গেই আছেন এবং পুরো সিরিজে খেলবেন।

আরও পড়ুন

উল্লেখ্য, আজ রাওয়ালপিন্ডিতে শুরু হচ্ছে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ। এরপর পাকিস্তান,শ্রীলঙ্কা ও জিম্বাবুয়েকে নিয়ে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজে অংশ নেবে। দুটি স্কোয়াডেই রয়েছেন নাসিম শাহ।

আরটিভি/এসকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission