আইসিসি থেকে দুঃসংবাদ পেল পাকিস্তান

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫ , ০৯:১৫ পিএম


আইসিসি থেকে দুঃসংবাদ পেল পাকিস্তান
পাকিস্তান ক্রিকেট দল।ছবি: সংগৃহীত

রাওয়ালপিন্ডিতে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে ৬ রানের নাটকীয় জয়ের আনন্দ ভুলতে না পারতেই পাকিস্তান ক্রিকেট দল পেল আইসিসির জরিমানা। ম্যাচ চলাকালীন নির্ধারিত সময়ের মধ্যে সঠিক গতি বজায় রাখতে না পারায় পাকিস্তানকে ২০ শতাংশ ম্যাচ ফি জরিমানা করা হয়েছে।

বিজ্ঞাপন

আইসিসির আচরণবিধির ২.২২ অনুচ্ছেদ অনুযায়ী এই শাস্তি আরোপ করা হয়েছে। পাকিস্তান অধিনায়ক শাহীন আফ্রিদি জরিমানাটি মেনে নেয়ায় কোনো আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি। আইসিসির এমিরেটস প্যানেল অব ম্যাচ রেফারিস আলী নাকভী এই সিদ্ধান্ত দেন। পাকিস্তান দল সময়ের মধ্যে ৪ ওভার কম বলায় এই শাস্তি গৃহীত হয়েছে।

অন্যদিকে, ইসলামাবাদে সম্প্রতি ঘটে যাওয়া বোমা হামলার কারণে শ্রীলঙ্কার উদ্বেগের প্রেক্ষিতে সিরিজের পরবর্তী দুই ওয়ানডে ম্যাচ একদিন করে পিছিয়ে দেওয়া হয়েছে। দ্বিতীয় ও তৃতীয় ওয়ানডে ম্যাচ যথাক্রমে ১৪ ও ১৬ নভেম্বর অনুষ্ঠিত হবে।

বিজ্ঞাপন

এ ছাড়া, দ্বিপাক্ষিক সিরিজ পেছানোর কারণে আগামী ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের সূচিতে পরিবর্তন আনা হয়েছে। নতুন সূচি অনুযায়ী, সিরিজটি ১৭ নভেম্বরের বদলে ১৮ নভেম্বর থেকে শুরু হবে। তবে ফাইনাল ম্যাচটি আগের মতোই ২৯ নভেম্বর অনুষ্ঠিত হবে।

আরটিভি/এসকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission