
আগামী ২১ নভেম্বর থেকে ফিলিপাইনে শুরু হতে যাচ্ছে নারী ফুটসাল বিশ্বকাপ ২০২৫। এবারের আসরে লাতিন আমেরিকার অন্যতম শক্তিশালী দল আর্জেন্টিনা তাদের ১৪ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছে। ইউরোপীয় প্রশিক্ষণ সফর শেষে প্রধান কোচ নিকোলাস নরিয়েগা ও সহকারী কোচরা দলটি ঘোষণা করেন।
আর্জেন্টিনা ‘এ’ গ্রুপে অন্তর্ভুক্ত, যেখানে তাদের প্রতিপক্ষ স্বাগতিক ফিলিপাইন, পোল্যান্ড ও মরক্কো। মোট ১৬টি দল চারটি গ্রুপে বিভক্ত হয়ে অংশ নিচ্ছে এই বিশ্বকাপে। গ্রুপ পর্ব শেষে প্রতিটি গ্রুপের সেরা দুই দল কোয়ার্টার ফাইনালে উঠবে। এরপর হবে সেমিফাইনাল, তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ এবং ফাইনাল।
বিশ্বকাপে আর্জেন্টিনা দল নতুন উদ্যমে শক্তিশালী পারফরম্যান্স দেখাতে প্রতিশ্রুতিবদ্ধ। কোচ নিকোলাস নরিয়েগা বলেন,আমরা ইউরোপীয় সফরে নিজেদের দক্ষতা এবং টিম ওয়ার্ক উন্নত করেছি। বিশ্বকাপে আমরা সেরা প্রমাণের জন্য প্রস্তুত।
বিশ্বকাপের মঞ্চে আর্জেন্টিনার পারফরম্যান্স কেমন হবে, সেটাই এখন ফুটবল প্রেমীদের নজরদারির কেন্দ্রবিন্দু।
ফুটসাল বিশ্বকাপের জন্য আর্জেন্টিনা দল: ত্রিনিদাদ দ্রান্দিয়া, সিলভিনা এস্পিনাজো, ম্যাকারিনা এস্পিনোজা, লুচিয়া রোজ্জি, লারা ভিল্লালবা, জুলিয়া দৌপুও, ম্যারিনা কুয়েভেদো, লুসিয়ানা নাট্টা, ক্যারিয়ানা নুনজে, আনা অন্টিভেরজ, সিলভিনা নাভা, অগাস্টিনা চিজা, মাইলেন রুমেরো এবং মেলানি ওরিলানা।
আরটিভি/এসকে




