যে নিয়মে আইপিএলে দলবদল করলেন জাদেজা-স্যামসন

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

শনিবার, ১৫ নভেম্বর ২০২৫ , ১২:৪০ পিএম


যে নিয়মে আইপিএলে দলবদল করলেন জাদেজা-স্যামসন
ছবি: সংগৃহীত

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) নিলামের আগেই দলবদলের আলোচনায় সরগরম ক্রিকেটপাড়া। ট্রেডিং উইন্ডোর নিয়ম মেনে এবার বড়সড় অদলবদল সম্পন্ন করেছেন ভারতীয় দুই তারকা ক্রিকেটার রবীন্দ্র জাদেজা ও সঞ্জু স্যামসন।

বিজ্ঞাপন

ক্রীড়াভিত্তিক বিশ্বস্ত ওয়েবসাইট ক্রিকবাজ জানিয়েছে, দীর্ঘদিনের ঘর চেন্নাই সুপার কিংস (সিএসকে) ছাড়িয়ে জাদেজা ফিরছেন তার প্রথম আইপিএল ঠিকানা রাজস্থান রয়্যালসে। বিপরীতে ১১ বছর রাজস্থানের হয়ে খেলা অধিনায়ক সঞ্জু স্যামসন পাড়ি জমাচ্ছেন চেন্নাই সুপার কিংসে। 

চেন্নাইয়ের হয়ে সর্বশেষ মেগা নিলামে ১৮ কোটি রুপিতে দলে ভেড়ানো জাদেজা ২০১২ সাল থেকে ধারাবাহিকভাবে সিএসকের অন্যতম মুখ ছিলেন। এবারের ট্রেডে চেন্নাই শুধু স্যামসনকেই নয়, ২.৪ কোটি রুপির অলরাউন্ডার স্যাম কারানকেও অন্তর্ভুক্ত করেছে। ট্রেড অনুমোদন দিয়েছে বিসিসিআই, যদিও আনুষ্ঠানিক ঘোষণা শিগগিরই আসার কথা।

বিজ্ঞাপন

ট্রেডের জন্য প্রতিটি ফ্র্যাঞ্চাইজিকে বিসিসিআইয়ের কাছে ‘এক্সপ্রেশন অব ইন্টারেস্ট’ জমা দিতে হয়। এরপর চূড়ান্ত অনুমোদন পেতে সময় লাগে প্রায় ৪৮ ঘণ্টা। ক্রিকবাজের তথ্যমতে, কিছু আনুষ্ঠানিক ও অভ্যন্তরীণ প্রক্রিয়ার কারণে জাদেজা–স্যামসন ট্রেডে সময় লেগেছে বেশি। জানা গেছে, গত তিন বছর ধরেই স্যামসনকে দলে টানতে চেষ্টা করছিল চেন্নাই।

আইপিএলের একজন নির্বাহী কর্মকর্তা ক্রিকবাজকে বলেন, অনেক বছর ধরে খেলা একজন তারকা পারফর্মারকে এত সহজে যেতে দেওয়া বেদনাদায়ক। ধোনির পর চেন্নাইয়ের সবচেয়ে বড় মুখ ছিলেন জাদেজা।

বিজ্ঞাপন

তিনি মনে করেন, রাজস্থানের জন্য এটি অত্যন্ত লাভজনক ট্রেড।

দুই তারকার আইপিএল যাত্রা:

বিজ্ঞাপন

রবীন্দ্র জাদেজা: প্রথম দুই আসরে রাজস্থানের হয়ে খেলেছেন। ২০১০ সালে অননুমোদিত দর-কষাকষির অভিযোগে নিষিদ্ধও হয়েছিলেন। এরপর ২০১২ সালে চেন্নাইয়ে যোগ দিয়ে ২০০০ রান ও ১৪০ উইকেট, সিএসকের হয়ে ৩ বার, রাজস্থানের হয়ে ১ বার আইপিএল শিরোপা জয়।

বয়স ৩৬ বছর হওয়ায় আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসর নিয়েছেন তিনি।  

সঞ্জু স্যামসন: রাজস্থানের হয়ে ১১ মৌসুম খেলেছেন।  উইকেটরক্ষক-ব্যাটার হিসেবে চেন্নাইয়ের বিশেষ চাহিদায় ছিলেন তিনি। নতুন মৌসুম শুরুর আগেই তার প্রতি আগ্রহ দেখিয়েছিল একাধিক ফ্র্যাঞ্চাইজি। 

আরও পড়ুন

চেন্নাই ভবিষ্যৎ পরিকল্পনায় তরুণ ও স্থিতিশীল ব্যাটার স্যামসনের ওপর ভরসা রাখছে। অন্যদিকে রাজস্থান পাচ্ছে অভিজ্ঞতার এক বিশাল ভাণ্ডার জাদেজা।

নতুন মৌসুম শুরুর আগেই এই অদলবদল যে আইপিএলের উত্তাপ আরও বাড়িয়ে দিল, তা বলাই যায়।


আরটিভি/এসকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission