বিশ্বকাপের জার্সিতে খেলে মেসি যা বললেন

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

শনিবার, ১৫ নভেম্বর ২০২৫ , ০৫:৩৫ পিএম


বিশ্বকাপের জার্সিতে খেলে মেসি যা বললেন
লিওনেল মেসি।ছবি: সংগৃহীত

২০২৬ বিশ্বকাপে লিওনেল মেসিকে দেখা যাবে কি না এই প্রশ্নের উত্তর এখনো নিশ্চিত নয়। তবে অ্যাঙ্গোলার লুয়ান্ডায় আর্জেন্টিনার নতুন বিশ্বকাপ জার্সি পরে বছরের শেষ ম্যাচে নেমে আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এলেন আর্জেন্টিনা অধিনায়ক। স্বাগতিকদের ২-০ গোলে হারানো ম্যাচে গোল ও অ্যাসিস্ট—দু’টোই করেছেন ফুটবলের মহাতারকা।

বিজ্ঞাপন

প্রথম গোল আসে মেসির পা থেকে। বিরতির আগেই তার নিখুঁত পাস থেকে গোল করেন লাউতারো মার্টিনেজ। ম্যাচের ৮২ মিনিটে লাউতারোর বাড়িয়ে দেওয়া বল জালে পাঠিয়ে স্কোরলাইন ২-০ করেন মেসি। চার মিনিট পর তাকে তুলে নেন কোচ লিওনেল স্কালোনি।

ম্যাচ শেষে সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন জার্সির কয়েকটি ছবি পোস্ট করে মেসি লিখেছেন,আমার দেশকে প্রতিনিধিত্ব করে যেতে পেরে আমি গর্বিত। নীল-সাদা জার্সিতে মাঠে লড়তে পারা সবসময়ই বিশেষ অনুভূতি।

বিজ্ঞাপন

ম্যাচজুড়ে ছিল তার স্বাভাবিক প্রভাব। একটি গোল, একটি অ্যাসিস্টের পাশাপাশি একটি পরিষ্কার সুযোগ তৈরি করেন তিনি। পাঁচটি শটের দুটিই ছিল লক্ষ্যে।

তবে পারফরম্যান্সে আলো ছড়ালেও ২০২৬ বিশ্বকাপ নিয়ে মন্তব্যে বরাবরই সতর্ক মেসি। আবারও জানালেন, দলের ওপর বোঝা হয়ে থাকতে চান না।

বিজ্ঞাপন

মেসির ভাষায়, আমি দলের ওপর বোঝা হতে চাই না। যেভাবে খেলতে চাই সেভাবে যদি পারি, তবেই খেলব।

আন্তর্জাতিক ফুটবলে এখন পর্যন্ত ১৯২ ম্যাচে তার গোল ১১২টি। কোপা আমেরিকা, ফিনালিসিমা, বিশ্বকাপ সব শিরোপা জিতে ক্যারিয়ারের সবচেয়ে পরিণত পর্যায়ে দাঁড়িয়েও জাতীয় দলের দায়িত্ব আরও বেড়ে গেছে বলে মন্তব্য করেন আর্জেন্টিনা অধিনায়ক।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, দেশের হয়ে খেলা সবসময়ই বিশেষ, বড় টুর্নামেন্টে তো আরও বেশি। কিন্তু আবারও বলছি, দলের জন্য বোঝা হতে চাই না। যদি মনে হয় সাহায্য করতে পারব, তখনই সিদ্ধান্ত নেব।

আরও পড়ুন

তার মন্তব্যে যেমন অনিশ্চয়তা রয়ে গেল, তেমনি নতুন জার্সিতে দুর্দান্ত পারফরম্যান্স সমর্থকদের মনে নতুন আশাও জাগিয়ে তুলেছে হয়তো আবারও দেখা যাবে তাকে বিশ্বকাপের মঞ্চে।
 
আরটিভি/এসকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission