আইপিএল নিলামে প্রতিটি দলের সর্বোচ্চ খরচ কত?

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

রোববার, ১৬ নভেম্বর ২০২৫ , ০৩:২৬ পিএম


আইপিএল নিলামে প্রতিটি দলের সর্বোচ্চ খরচ কত?
আইপিএল।ছবি: সংগৃহীত

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ২০২৬-এর মিনি নিলাম আগামী ১৬ ডিসেম্বর সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে অনুষ্ঠিত হবে। নিলামের আগের দিন, ১৫ নভেম্বর, দলগুলো তাদের ছেড়ে দেওয়া ও ধরে রাখা খেলোয়াড়দের চূড়ান্ত তালিকা প্রকাশ করেছে। সেই তালিকার ভিত্তিতে দলগুলো নিলামে কত টাকা ব্যয় করতে পারবে তাও স্পষ্ট হয়েছে।

নিলামের আগে সবচেয়ে বেশি বাজেট নিয়ে মাঠে নামবে কলকাতা নাইট রাইডার্স। তাদের পকেটে রয়েছে প্রায় ৬৪.৩ কোটি রুপি। অন্যদিকে, সবচেয়ে কম অর্থ নিয়ে নিলামে বসবে মুম্বাই ইন্ডিয়ান্স, যাদের হাতে মাত্র ২.৭৫ কোটি রুপি আছে।

আইপিএল ২০২৬ মিনি নিলামের জন্য দলগুলোর ব্যয় সীমা:

কলকাতা নাইট রাইডার্স: ৬৪.৩ কোটি রুপি

চেন্নাই সুপার কিংস: ৪৩.৪ কোটি রুপি

সানরাইজার্স হায়দরাবাদ: ২৫.৫ কোটি রুপি

লখনউ সুপার জায়েন্টস: ২২.৯৫ কোটি রুপি

দিল্লি ক্যাপিটালস: ২১.৮ কোটি রুপি

রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু: ১৬.৪ কোটি রুপি

রাজস্থান রয়্যালস: ১৬.০৫ কোটি রুপি

গুজরাট টাইটান্স : ১২.৯ কোটি রুপি

পাঞ্জাব কিংস : ১১.৫ কোটি রুপি

মুম্বাই ইন্ডিয়ান্স: ২.৭৫ কোটি রুপি

আরও পড়ুন

এই মিনি নিলাম দলের শুরুর দলগঠন ও শক্তি নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আগামী আইপিএল মরশুমে কেমন পারফর্ম করবে কোন দল, তা অনেকটাই নির্ভর করবে এই নিলামের ফলাফলের ওপর।

আরটিভি/এসকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission