অবশেষে ভারতকে হারিয়ে প্রতিশোধ নিলো পাকিস্তান

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

সোমবার, ১৭ নভেম্বর ২০২৫ , ১২:১৬ পিএম


অবশেষে ভারতকে হারিয়ে প্রতিশোধ নিলো পাকিস্তান
ছবি: সংগৃহীত

গত সেপ্টেম্বরে এশিয়া কাপে টানা তিনবার পাকিস্তানকে হারিয়ে হ্যাটট্রিক করেছিল ভারত। তবে দোহায় অনুষ্ঠিত রাইজিং স্টার এশিয়া কাপে সেই হার ভুলতে দেয়নি পাকিস্তানের যুব দল। শুক্রবার চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ‘এ’ দলকে ৮ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে প্রতিশোধ নিয়েছে পাকিস্তান শাহিন্স।

বিজ্ঞাপন

টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমে ভারত ‘এ’ দল শুরুটা ভালো করলেও দ্রুত ব্যাটিং ধসে পড়ে। ওপেনার বৈভব সূর্যবংশী প্রথম বলেই চার মেরে আক্রমণাত্মক সূচনা করেন। কিন্তু মন্থর পিচে বড় শট নেওয়া কঠিন হয়ে ওঠায় নিয়মিত বিরতিতেই উইকেট হারাতে থাকে ভারত।

চতুর্থ ওভারে শহিদ আজিজ আউট করেন ওপেনার প্রিয়াংশ আর্যকে (১০)। কিছুটা লড়াইয়ের চেষ্টা করেছিলেন বৈভব এবং নমন ধীর। নমন ২০ বলে ৩৫ রান ও বৈভব ২৮ বলে ৪৫ রান করেন। বৈভবের উইকেটটি তুলে নেন সুফিয়ান মুকিম, যিনি তার অভিজ্ঞতা দিয়ে ভারতীয় ব্যাটিংয়ে বড় আঘাত হানেন। এরপরই ভারতের ইনিংস তাসের ঘরের মতো ভেঙে পড়ে।

বিজ্ঞাপন

শেষ দিকে হর্ষ দুবে ১৯ রান করে চেষ্টা করলেও ১৯ ওভারেই ১৩৬ রানে অলআউট হয়ে যায় ভারত ‘এ’ দল।

ছোট লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই দাপট দেখায় পাকিস্তান। ভারতের বোলারদের লাইন-লেংথ এলোমেলো থাকায় রানের চাপে পড়ে তারা। দ্বিতীয় ওভারেই যশ ঠাকুর ১৪ রান দেন, পঞ্চম ওভারে গুরজপনীত সিংহ দেন ১৮ রান।

বিজ্ঞাপন

মাজ সাদাকাতের ক্যাচ দু’বার ফেলেছে ভারত একবার শূন্য রানে, আরেকবার ৫৩ রানে। ভুলের মাশুল দিতে হয় তাদের। ৪৭ বলে ৭৯ রানের ধ্বংসাত্মক ইনিংস খেলে অপরাজিত থেকে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন সাদাকাত। তার ইনিংস সাজানো ছিল সাতটি চার এবং চারটি ছয়ে।

ভারতের হয়ে যশ ও সুযশ একটি করে উইকেট নেন। এই জয়ে এশিয়া কাপে নিজেদের শক্ত অবস্থান আরও মজবুত করলো পাকিস্তান শাহিন্স।

বিজ্ঞাপন

আরটিভি/এসকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission